Skip to content

কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬

ধারা ১৫বিশেষ সুবিধা বাতিল

বলবৎ

ধারা ১৫

15. বিশেষ সুবিধা বাতিল (১) এই আইনের ধারা ১৪ এর অধীন প্রদত্ত কোন শর্ত কোন কয়েদি লঙ্ঘন করিলে প্রবেশন অফিসার উক্ত শর্ত লংঘনের বিষয়ে জাতীয় কমিটি বা ক্ষেত্রমত, জেলা কমিটির নিকট বিস্তারিত প্রতিবেদন দাখিল করিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর জাতীয় কমিটি বা ক্ষেত্রমত, জেলা কমিটি প্রতিবেদন বিবেচনাপূর্বক উক্ত কয়েদিকে ব্যক্তিগতভাবে শুনানীর সুযোগ প্রদান করিয়া ক্ষেত্রমত, প্রদত্ত বিশেষ সুবিধা বাতিল করিবার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর নিকট সুপারিশ প্রেরণ করিবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন প্রেরিত সুপারিশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত বিশেষ সুবিধা বাতিল সংক্রান্ত প্রশাসনিক আদেশ জারী করিবে৷ (৪) উপ-ধারা (৩) এর অধীন বিশেষ সুবিধা একবার বাতিল করা হইলে কোন কয়েদি পুনরায় বিশেষ সুবিধা পাওয়ার অধিকারী হইবেন না৷

End of ধারা ১৫.

সূচিপত্র দেখুন: কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬