Skip to content

কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬

ধারা ৯জেলা কমিটি

বলবৎ

ধারা ৯

9. জেলা কমিটি (১) কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা প্রদান জেলা কমিটি নামে প্রতিটি জেলায় একটি করিয়া কমিটি থাকিবে৷ (২) জেলা কমিটি নিম্নবণির্ত সদস্যদের সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) জেলা ম্যাজিস্ট্রেট, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) পুলিশ সুপার (মেট্রোপলিটন এলাকার বাহিরে); (গ) পুলিশ কমিশনার কর্তৃক মনোনীত অতিরিক্ত পুলিশ কমিশনার পদমযার্দার নিম্নে নহেন এমন একজন পুলিশ কর্মকর্তা (মেট্রোপলিটন এলাকার জন্য); (ঘ) জেলা কারাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট বা ক্ষেত্রমত, সুপারিনটেনডেন্ট; (ঙ) পাবলিক প্রসিকিউটর; (চ) জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; (ছ) জেলা শিশু বিষয়ক কর্মকর্তা; (জ) জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত একজন মহিলা সমাজকর্মী; (ঝ) জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির সভাপতি কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ঞ) জেলা সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালক, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন৷ (৩) উপ-ধারা (২) এর দফা (জ) ও (ঝ) এর অধীন মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বত্সরের জন্য সদস্য পদে বহাল থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমত, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির সভাপতি যে কোন সময় তাহার মনোনয়ন বাতিল করিতে পারিবেন৷ (৪) জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমত, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির সভাপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে মনোনীত কোন সদস্য স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷

End of ধারা ৯.

সূচিপত্র দেখুন: কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬