Skip to content

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

ধারা ১৩মালিকানার নীতি

বলবৎদ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি
  • Not in the index: Appendix (some pages are scanned images, not read: [2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21])
  • Not in the index: তফসিল (১ এবং হবে নেব বাংলা)

দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি

ধারা ১৩

13. মালিকানার নীতি উৎপাদনযন্ত্র, উৎপাদনব্যবস্থা ও বন্টনপ্রণালীসমূহের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা-ব্যবস্থা নিম্নরূপ হইবে: (ক) রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারী খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা; (খ) সমবায়ী মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায়সমূহের সদস্যদের পক্ষে সমবায়সমূহের মালিকানা; এবং (গ) ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা৷

End of ধারা ১৩. Not in the index for this Act: Appendix (some pages are scanned images, not read: [2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21]); তফসিল (১ এবং হবে নেব বাংলা).

সূচিপত্র দেখুন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান