Skip to content

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

ধারা ১৫৩প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ

বলবৎএকাদশ ভাগ বিবিধ
  • Not in the index: Appendix (some pages are scanned images, not read: [2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21])
  • Not in the index: তফসিল (১ এবং হবে নেব বাংলা)

একাদশ ভাগ বিবিধ

ধারা ১৫৩

153. প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ (১) এই সংবিধানকে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান" বলিয়া উল্লেখ করা হইবে এবং ১৯৭২ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখে ইহা বলবৎ হইবে, যাহাকে এই সংবিধানে "সংবিধান-প্রবর্তন" বলিয়া অভিহিত করা হইয়াছে। (২) বাংলায় এই সংবিধানের একটি নির্ভরযোগ্য পাঠ ও ইংরাজীতে অনুদিত একটি নির্ভরযোগ্য অনুমোদিত পাঠ থাকিবে এবং উভয় পাঠ নির্ভরযোগ্য বলিয়া গণপরিষদের স্পীকার সার্টিফিকেট প্রদান করিবেন। (৩) এই অনুচ্ছেদের (২) দফা-অনুযায়ী সার্টিফিকেটযুক্ত কোন পাঠ এই সংবিধানের বিধানাবলীর চূড়ান্ত প্রমাণ বলিয়া গণ্য হইবে; তবে শর্ত থাকে যে, বাংলা ও ইংরাজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

End of ধারা ১৫৩. Not in the index for this Act: Appendix (some pages are scanned images, not read: [2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21]); তফসিল (১ এবং হবে নেব বাংলা).

সূচিপত্র দেখুন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান