গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ধারা ৩৯চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা
বলবৎ
তৃতীয় ভাগ মৌলিক অধিকার
ধারা ৩৯
39. চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল। (২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে (ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং (খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।