গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ধারা ৪৩গৃহ ও যোগাযোগের রক্ষণ
বলবৎ
তৃতীয় ভাগ মৌলিক অধিকার
ধারা ৪৩
43. গৃহ ও যোগাযোগের রক্ষণ রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের (ক) প্রবেশ, তল্লাশী ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তালাভের অধিকার থাকিবে; এবং (খ) চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতারক্ষার অধিকার থাকিবে।