গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ধারা ৭খসংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য
বলবৎ
প্রথম ভাগ প্রজাতন্ত্র
ধারা ৭খ
7খ. সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমুহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে।]