73ক. সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
[(১) প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করিতে এবং অন্যভাবে ইহার কার্যাবলীতে অংশগ্রহণ করিতে অধিকারী হইবেন, তবে যদি তিনি সংসদ-সদস্য না হন, তাহা হইলে তিনি ভোটদান করিতে পারিবেন না [এবং তিনি কেবল তাঁহার মন্ত্রণালয় সম্পর্কিত বিষয় সম্পর্কে বক্তব্য রাখিতে পারিবেন ।]
(২) এই অনুচ্ছেদে "মন্ত্রী" বলিতে প্রধানমন্ত্রী [* * *], প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী অন্তর্ভুক্ত।]
46. অনুচ্ছেদ ৭৩ক সংবিধান (চতুর্থ সংশোধন) আইন, ১৯৭৫ (১৯৭৫ সনের ২ নং আইন)-এর ৮ ধারাবলে সনি্নবেশিত
47. "এবং তিনি কেবল তাঁহার মন্ত্রণালয় সম্পর্কিত বিষয় সম্পর্কে বক্তব্য রাখিতে পারিবেন" শব্দগুলি সংবিধান (দ্বাদশ সংশোধন) আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৮ নং আইন)-এর ৭ ধারাবলে সনি্নবেশিত
48. "উপ-প্রধানমন্ত্রী" শব্দটি সংবিধান (দ্বাদশ সংশোধন) আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৮ নং আইন)-এর ৭ ধারাবলে বিলুপ্ত
End of ধারা ৭৩ক. Not in the index for this Act: Appendix (some pages are scanned images, not read: [2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21]); তফসিল (১ এবং হবে নেব বাংলা).