Skip to content

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

ধারা ৯৬বিচারকদের পদের মেয়াদ

বলবৎষষ্ঠ ভাগ বিচারবিভাগ১ম পরিচ্ছেদ সুপ্রীম কোর্ট
  • Not in the index: Appendix (some pages are scanned images, not read: [2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21])
  • Not in the index: তফসিল (১ এবং হবে নেব বাংলা)

ষষ্ঠ ভাগ বিচারবিভাগ

১ম পরিচ্ছেদ সুপ্রীম কোর্ট

ধারা ৯৬

96. বিচারকদের পদের মেয়াদ [(১) এই অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোন বিচারক সাতষট্টি বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন। [(২) প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোন বিচারককে অপসারিত করা যাইবে না। (৩) এই অনুচ্ছেদের (২) দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোন বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিতে পারিবেন। (৪) কোন বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।]]

  1. 59. সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ৩১ ধারাবলে ৯৬ অনুচ্ছেদের পরিবর্তে প্রতিস্থাপিত।
  2. 60. দফা (২), (৩), (৪), (৫), (৬), (৭) ও (৮) এর পরিবর্তে দফা (২), (৩) ও (৪) সংবিধান (ষোড়শ সংশোধন) আইন, ২০১৪ (২০১৪ সনের ১৩ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৯৬. Not in the index for this Act: Appendix (some pages are scanned images, not read: [2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21]); তফসিল (১ এবং হবে নেব বাংলা).

সূচিপত্র দেখুন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান