Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ১৩সহযোগী ট্রেডমার্ক হিসাবে নিবন্ধন

বলবৎদ্বিতীয় অধ্যায় নিবন্ধক, পেটেণ্ট, ডিজাইন ও ট্রেডমার্কস রেজিস্ট্রি এবং নিবন্ধনের শর্ত

দ্বিতীয় অধ্যায় নিবন্ধক, পেটেণ্ট, ডিজাইন ও ট্রেডমার্কস রেজিস্ট্রি এবং নিবন্ধনের শর্ত

ধারা ১৩

13. সহযোগী ট্রেডমার্ক হিসাবে নিবন্ধন (১) যেক্ষেত্রে কোন নিবন্ধিত বা নিবন্ধনের জন্য আবেদনকৃত পণ্য বা সেবার ট্রেডমার্ক একই স্বত্বাধিকারীর অন্য কোন নিবন্ধিত বা নিবন্ধনের জন্য আবেদনকৃত পণ্য বা সেবার ট্রেডমার্কের অনুরূপ হয় অথবা একই পণ্য বা সেবা বা, ক্ষেত্রমত, প্রায় সাদৃশ্যপূর্ণ পণ্য বা সেবা হইবার কারণে যদি স্বত্বাধিকারী ব্যতীত অন্য কোন ব্যক্তি উক্ত ট্রেডমার্ক ব্যবহার করিলে প্রতারণা বা বিভ্রন্তি সৃষ্টি হইতে পারে, সেক্ষেত্রে নিবন্ধক যে কোন সময় উক্ত ট্রেডমার্ককে সহযোগী ট্রেডমার্ক হিসাবে নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করিবার নির্দেশ দিতে পারিবেন। (২) কোন ট্রেডমার্ক বা উহার কোন অংশ পৃথক ট্রেডমার্ক হিসাবে একই স্বত্বাধিকারীর নামে নিবন্ধিত হইলে, উহা সহযোগী ট্রেডমার্ক হিসাবে নিবন্ধিত হইবে। (৩) ধারা ১২(৩) এর অধীন কোন ট্রেডমার্ক পরস্পরভাবে বিন্যস্ত আকারে পৃথকভাবে নিবন্ধিত হইলে, উহা সহযোগী ট্রেডমার্ক হিসাবে গণ্য হইবে এবং উহাকে সহযোগী ট্রেডমার্ক হিসাবে নিবন্ধিত করা যাইবে। (৪) সহযোগী ট্রেডমার্ক হিসাবে নিবন্ধিত দুই বা ততোধিক ট্রেডমার্কের নিবন্ধিত স্বত্ত্বাধিকারী নির্ধারিত পদ্ধতিতে আবেদন দাখিল করিলে, নিবন্ধক যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, যে পণ্য বা, ক্ষেত্রমত, সেবার ক্ষেত্রে উক্ত ট্রেডমার্ক নিবন্ধিত হইয়াছে এবং উহা অন্য কোন ব্যক্তি কর্তৃক ব্যবহার করা হইলে প্রতারিত বা বিভ্রান্ত হইবার সম্ভাবনা নাই, তাহা হইলে তিনি উক্ত সহযোগী ট্রেডমার্কের মধ্য হইতে কোন সহযোগী ট্রেডমার্ককে বিলুপ্ত করিতে (dissolve) পারিবেন এবং তদানুযায়ী নিবন্ধন বহি সংশোধন করিতে পারিবেন।

End of ধারা ১৩. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯