Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ১৬গৃহীত আবেদন প্রত্যাখান

বলবৎতৃতীয় অধ্যায় নিবন্ধনের পদ্ধতি ও মেয়াদ

তৃতীয় অধ্যায় নিবন্ধনের পদ্ধতি ও মেয়াদ

ধারা ১৬

16. গৃহীত আবেদন প্রত্যাখান কোন ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন গ্রহণের পর নিবন্ধক যদি এই মর্মে নিশ্চিত হন যে,- (ক) আবেদনটি ভুলবশতঃ গৃহীত হইয়াছে, বা (খ) সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনায় ট্রেডমার্ক নিবন্ধন সঠিক হইবে না বা যে শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে আবেদনটি গ্রহণ করা হইয়াছে, উহার অতিরিক্ত অথবা ভিন্নতর শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে, আবেদনটি গ্রহণ করা যাইতে পারে, তাহা হইলে নিবন্ধক, আবেদনকারীকে যুক্তিসংগত শুনানীর সুযোগ প্রদান করিয়া, উক্ত আবেদনটি এইরূপে প্রত্যাখান করিতে পারিবেন যেন আবেদনটি গৃহীত হয় নাই।

End of ধারা ১৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯