Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ১৫নিবন্ধনের আবেদন

বলবৎতৃতীয় অধ্যায় নিবন্ধনের পদ্ধতি ও মেয়াদ

তৃতীয় অধ্যায় নিবন্ধনের পদ্ধতি ও মেয়াদ

ধারা ১৫

15. নিবন্ধনের আবেদন (১) কোন ব্যক্তি তৎকর্তৃক ব্যবহৃত বা ব্যবহারের জন্য প্রস্তাবিত ট্রেডমার্কের স্বত্বাধিকারী হইয়া উহা নিবন্ধন করিতে ইচ্ছুক হইলে, তিনি, নির্ধারিত পদ্ধতিতে, উক্ত ট্রেডমার্ক নিবন্ধনের জন্য লিখিতভাবে নিবন্ধকের নিকট আবেদন করিবেন। (২) নির্ধারিত প্রত্যেক শ্রেণীর পণ্য বা সেবার জন্য পৃথক পৃথক আবেদন করিতে হইবে এবং উক্তরূপে প্রাপ্ত আবেদনপত্র প্রাপ্তির ক্রমানুসারে বিবেচিত হইবে। (৩) উপ-ধারা (১) এর অধীন প্রত্যেকটি আবেদন বাংলাদেশের যে এলাকায় আবেদনকারীর ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অবস্থিত, সে এলাকায় অবস্থিত ট্রেডমার্কস রেজিস্ট্রিতে অথবা যৌথ আবেদনকারীর ক্ষেত্রে, আবেদনপত্রে উল্লিখিত প্রথম আবেদনকারীর ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় যে এলাকায় অবস্থিত, সে এলাকার ট্রেডমার্কস রেজিস্ট্রিতে আবেদন দাখিল করিতে হইবে। (৪) যদি কোন আবেদনকারী বা যৌথ আবেদনকারী বাংলাদেশে কোন ব্যবসা পরিচালনা না করেন, তাহা হইলে উক্ত আবেদনকারীর বা যৌথ আবেদনকারীগণের মধ্যে আবেদনপত্রে উল্লিখিত প্রথম আবেদনকারীর বাংলাদেশে যোগাযোগের ঠিকানা যে ট্রেডমার্কস রেজিস্ট্রিতে বা শাখা রেজিস্ট্রির আওতাভুক্ত সেই রেজিস্ট্রিতে আবেদন দাখিল করিতে হইবে। ৫) এই আইনের বিধানাবলী সাপেক্ষে, নিবন্ধক- (ক) কোন আবেদন সম্পূর্ণভাবে গ্রহণ, (খ) যুক্তিসঙ্গত কারণ লিপিবদ্ধ করিয়া প্রত্যাখ্যান, বা (গ) যেরূপ উপযুক্ত মনে করিবেন সেরূপ সংশোধন, পরিবর্তন, শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে গ্রহণ করিতে পারিবেন।

End of ধারা ১৫. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯