ধারা ৩৭স্বত্বনিয়োগ ও হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিরঙ্কুশ অধিকার সৃষ্টির ক্ষেত্রে বিধি-নিষেধ
পঞ্চম অধ্যায় স্বত্বনিয়োগ(assignment) ও হস্তান্তর (transmission)
ধারা ৩৭
37. স্বত্বনিয়োগ ও হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিরঙ্কুশ অধিকার সৃষ্টির ক্ষেত্রে বিধি-নিষেধ (১) ধারা ৩৪ এবং ধারা ৩৫ এ যাহা কিছুই থাকুক না কেন, যেক্ষেত্রে স্বত্বনিয়োগ ও হস্তান্তরের ফলে এই [আইন] বা অন্য কোন আইনের অধীন একই পণ্য বা সেবার বিষয়ে একাধিক ব্যক্তির ক্ষেত্রে নিরঙ্কুশ অধিকার সৃষ্টি করা হয় এবং ট্রেডমার্কসমূহ একটি অপরটির সহিত অভিন্ন বা সাদৃশ্যপূর্ণ হয় এবং উহাতে সীমাবদ্ধতা আরোপের ফলে উক্ত ট্রেডমার্ক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ট্রেডমার্কের স্বত্বনিয়োগ ও হস্তান্তর করা যাইবে না । (২) ট্রেডমার্কের স্বত্বাধিকারী, যিনি স্বত্বনিয়োগের প্রস্তাব করিয়াছেন বা যে ব্যক্তি দাবি করেন যে, তাহার নিকট স্বত্বনিয়োগ করা হইয়াছে বা এই আইন কার্যকর হইবার সময় হইতে তাহার পূর্বসূরীর নিকট স্বত্বনিয়োগ করা হইয়াছে, এইরূপ স্বত্বাধিকারী বা ব্যক্তি কর্তৃক নিবন্ধকের নিকট আবেদনের প্রেক্ষিতে যদি প্রতীয়মান হয় যে, উপ-ধারা (১) এর অধীন স্বত্বনিয়োগ ও হস্তান্তর জনস্বার্থ বিরোধী নহে, তাহা হইলে নিবন্ধক, ট্রেডমার্কের স্বত্বনিয়োগ ও উহার হস্তান্তর এই ধারা বা ধারা ৩৬ এর অধীন অবৈধ বলিয়া ঘোষণা করিতে পারিবেন না। (৩) যেক্ষেত্রে উপ-ধারা (২) এর অধীন নিবন্ধক কতৃক স্বত্বনিয়োগ ও হস্তান্তরকে অবৈধ বলিয়া ঘোষণা না করার পর ধারা ৪০ এর বিধান অনুযায়ী নিবন্ধনের জন্য নিবন্ধকের নিকট আবেদন করা হয় এবং প্রমাণিত হয় যে, উহা প্রতারণা বা মিথ্যা বর্ণনা দ্বারা অর্জিত হয় নাই, সেক্ষেত্রে, উক্ত স্বত্বনিয়োগ ও উহার হস্তান্তর এই ধারা বা ধারা ৩৬ এর অধীন অবৈধ বলিয়া গণ্য হইবে না।