ধারা ৮৭অপরাধ সংঘটিত হওয়া সংক্রান্ত তথ্য
বলবৎ
দশম অধ্যায় অপরাধ ও দণ্ড
ধারা ৮৭
87. অপরাধ সংঘটিত হওয়া সংক্রান্ত তথ্য এই আইনের বিধান প্রয়োগ করিবার দায়িত্বে নিয়োজিত কোন সরকারী কর্মকর্তাকে এই অধ্যাদেশের অধীন অপরাধ সংঘটিত হইবার তথ্য কোথা হইতে প্রাপ্ত হইয়াছেন, উহা আদালতে সরবরাহ করিতে বাধ্য করা যাইবে না।