Skip to content

ট্রেডমার্ক আইন, ২০০৯

ধারা ৮৮বাংলাদেশের বাহিরে সংঘটিত অপরাধে প্ররোচনা প্রদানের দণ্ড

বলবৎদশম অধ্যায় অপরাধ ও দণ্ড

দশম অধ্যায় অপরাধ ও দণ্ড

ধারা ৮৮

88. বাংলাদেশের বাহিরে সংঘটিত অপরাধে প্ররোচনা প্রদানের দণ্ড যদি কোন ব্যক্তি বাংলাদেশে অবস্থান করিয়া বাংলাদেশের বাহিরে সংঘটিত কোন কাজে এইরূপে প্ররোচনা দেন যে, উক্ত কাজ বাংলাদেশে সংঘটিত হইলে, উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইত, তাহা হইলে তাহাকে বাংলাদেশের যে স্থানে পাওয়া যাইবে সে স্থানেই উক্তরূপ প্ররোচনা প্রদানের দায়ে বিচার করা যাইবে এবং উক্তরূপ অপরাধের জন্য যে দণ্ড প্রাপ্ত হইতেন সেই দণ্ড প্রদান করা যাইবে।

End of ধারা ৮৮. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: ট্রেডমার্ক আইন, ২০০৯