Skip to content

তথ্য অধিকার আইন, ২০০৯

ধারা ২১তথ্য কমিশনের আর্থিক স্বাধীনতা

বলবৎপঞ্চম অধ্যায় তথ্য কমিশনের আর্থিক বিষয়াদি

পঞ্চম অধ্যায় তথ্য কমিশনের আর্থিক বিষয়াদি

ধারা ২১

21. তথ্য কমিশনের আর্থিক স্বাধীনতা (১) সরকার প্রতি অর্থ-বৎসরে তথ্য কমিশনের ব্যয়ের জন্য, উহার চাহিদা বিবেচনায়, উহার অনুকূলে নির্দিষ্টকৃত অর্থ বরাদ্দ করিবে এবং অনুমোদিত ও নির্ধারিত খাতে উক্ত বরাদ্দকৃত অর্থ হইতে ব্যয় করিবার ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করা তথ্য কমিশনের জন্য আবশ্যক হইবে না৷ (২) এই ধারার বিধান দ্বারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৮ অনুচ্ছেদে প্রদত্ত মহাহিসাব নিরীক্ষকের অধিকার ক্ষুণ্ন করা হইয়াছে বলিয়া ব্যাখ্যা করা যাইবে না৷

End of ধারা ২১. Not in the index for this Act: তফসিল (entries ['1'] garbled by the font, not read); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: তথ্য অধিকার আইন, ২০০৯