Skip to content

তথ্য অধিকার আইন, ২০০৯

ধারা ২২হিসাব রক্ষণ ও নিরীক্ষা

বলবৎপঞ্চম অধ্যায় তথ্য কমিশনের আর্থিক বিষয়াদি

পঞ্চম অধ্যায় তথ্য কমিশনের আর্থিক বিষয়াদি

ধারা ২২

22. হিসাব রক্ষণ ও নিরীক্ষা (১) তথ্য কমিশন যথাযথভাবে উহার হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহাহিসাব নিরীক্ষক নামে অভিহিত, প্রতি বৎসর তথ্য কমিশনের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা রিপোর্টের একটি করিয়া অনুলিপি সরকার ও তথ্য কমিশনের নিকট পেশ করিবেন। (৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহাহিসাব নিরীক্ষক কিংবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি তথ্য কমিশনের সকল রেকর্ড, দলিল দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভাণ্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং প্রধান তথ্য কমিশনার বা তথ্য কমিশনারগণ বা যে কোন কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।

End of ধারা ২২. Not in the index for this Act: তফসিল (entries ['1'] garbled by the font, not read); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: তথ্য অধিকার আইন, ২০০৯