ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯
ধারা ১৩উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি ইত্যাদি
বলবৎ
দ্বিতীয় অধ্যায় পরিষদ প্রতিষ্ঠা, ইত্যাদি
ধারা ১৩
13. উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি ইত্যাদি (১) অধিদপ্তর, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনবোধে, প্রতিটি উপজেলায় উপজেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটি এবং প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটি গঠন করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন প্রত্যেক উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটির- (ক) সদস্য সংখ্যা, সদস্যদের মনোনয়ন, যোগ্যতা, অপসারণ ও পদত্যাগ সংক্রান্ত বিধানাবলী; এবং (খ) দায়িত্ব, কার্যাবলী এবং সভার কার্যপদ্ধতি, প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷