ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯
ধারা ৫০পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদন করিবার দণ্ড
বলবৎ
চতুর্থ অধ্যায় অপরাধ, দণ্ড, ইত্যাদি
ধারা ৫০
50. পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদন করিবার দণ্ড কোন ব্যক্তি কোন পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদন করিলে তিনি অনূর্ধ্ব তিন বৎসর কারাদণ্ড, বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।