ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯
ধারা ৫৪মিথ্যা বা হয়রানিমূলক মামলা দায়েরের দণ্ড
বলবৎ
চতুর্থ অধ্যায় অপরাধ, দণ্ড, ইত্যাদি
ধারা ৫৪
54. মিথ্যা বা হয়রানিমূলক মামলা দায়েরের দণ্ড কোন ব্যক্তি, কোন ব্যবসায়ী বা সেবা প্রদানকারীকে হয়রানি বা জনসমক্ষে হেয় করা বা তাহার ব্যবসায়িক ক্ষতি সাধনের অভিপ্রায়ে মিথ্যা বা হয়রানিমূলক মামলা দায়ের করিলে, উক্ত ব্যক্তি অনূর্ধ্ব তিন বৎসর কারাদণ্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন৷