ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯
ধারা ৭৩বেসরকারী স্বাস্থ্য পরিসেবা পরিবীক্ষণ
বলবৎ
সপ্তম অধ্যায় বিবিধ
ধারা ৭৩
73. বেসরকারী স্বাস্থ্য পরিসেবা পরিবীক্ষণ (১) বেসরকারী খাতে পরিচালিত স্বাস্থ্য পরিসেবা পরিবীক্ষণ করিয়া পরিলক্ষিত ত্রুটি-বিচ্যুতি উদঘাটন করিবার ক্ষমতা মহাপরিচালকের থাকিবে৷ (২) উপ-ধারা (১) এর বিধানের অধীন বেসরকারী স্বাস্থ্য পরিসেবা খাতে পরিলক্ষিত ত্রুটি-বিচ্যুতির বিষয়ে প্রতিকারমূলক কোন ব্যবস্থা মহাপরিচালক গ্রহণ করিবেন না; তিনি সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরকে বিষয়টি অবহিত করিবেন মাত্র৷