বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯
ধারা ৫২পরীক্ষা পদ্ধতি
ধারা ৫২
52. পরীক্ষা পদ্ধতি (১) সেমিস্টার ও নির্ধারিত সংখ্যক কোর্স একক পদ্ধতিতে (credit hours) পরীক্ষা গ্রহণ করা হইবে। (২) সম্পূর্ণ পাঠ্যসূচী কয়েকটি সেমিস্টারে বিভাজিত হইবে এবং ডিগ্রী, স্নাতকোত্তর বা ডিপ্লোমা বিশেষের জন্য নির্ধারিত সংখ্যক কোর্স একক (credit hours) প্রাপ্তির ভিত্তিতে ডিগ্রী লাভের সর্বোচ্চ সময় নির্ধারিত থাকিবে এবং প্রত্যেক পাঠ্যক্রমের সফল সমাপ্তি এবং উহার উপর পরীক্ষা গ্রহণের পর পরীক্ষার্থীকে গ্রেড বা নম্বর প্রদান করা হইবে। (৩) সকল সেমিস্টার পরীক্ষায় প্রাপ্ত কিউমিলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ (সিজিপিএ) এর ভিত্তিতে পরীক্ষার্থীকে ডিগ্রী প্রদান করা হইবে। (৪) বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে কোন কোর্স, যাহা বিশ্ববিদ্যালয়ের কোন ডিগ্রী প্রদানের জন্য নির্ধারিত পাঠ্যক্রমের অংশবিশেষ, উহা পরীক্ষণের জন্য নিযুক্ত পরীক্ষকগণের একজনকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের বহিরাগত হইতে হইবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯