স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯
প্রথম তফসিল(ধারা ২৭ দ্রষ্টব্য)
বলবৎ
প্রথম তফসিল
প্রথম তফসিল (ধারা ২৭ দ্রষ্টব্য) শপথ বা ঘোষণা আমি.......................................................পিতা/স্বামী............................................................. ............................ জেলার..............................................পৌরসভার মেয়র/কাউন্সিলর নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।