Skip to content

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

দ্বিতীয় তফসিল(ধারা ৫০-৭১ দ্রষ্টব্য)

বলবৎ

দ্বিতীয় তফসিল

দ্বিতীয় তফসিল (ধারা ৫০-৭১ দ্রষ্টব্য) পৌরসভার বিস্তারিত কার্যাবলী জনস্বাস্থ্য (১) পৌরসভা পৌরবাসীর চিকিৎসার সুবিধার জন্য প্রয়োজনীয় সংখ্যক হাসপাতাল ও ডিসপেনসারী প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে। (২) পৌরসভা কর্তৃক পরিচালিত প্রত্যেক হাসপাতাল ও ডিসপেনসারী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে। (৩) সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে প্রদত্ত নির্দেশ সাপেক্ষে, পৌরসভা ইহার দ্বারা পরিচালিত প্রত্যেক হাসপাতাল ও ডিসপেনসারীর জন্য বিধি দ্বারা নির্ধারিত পরিমাণ ও মানের ঔষধপত্র, যন্ত্রপাতি, সাজ-সরঞ্জাম, আসবাবপত্র, ইত্যাদি ব্যবস্থা করিবে। (ক) প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন ও পরিচালনা; (খ) ভ্রাম্যমাণ চিকিৎসা সাহায্য ইউনিট স্থাপন ও পরিচালনা; (গ) চিকিৎসা সাহায্য প্রদানকল্পে সমিতি গঠনে উৎসাহ প্রদান; (ঘ) চিকিৎসা বিদ্যার উন্নয়ন; (ঙ) চিকিৎসা সাহায্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অর্থ প্রদান; এবং (চ) স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। পানি সরবরাহ ও পানি নিষ্কাশন (১) পৌরসভার নিজস্ব আর্থিক ক্ষমতার মধ্যে পৌরসভার স্বার্থে সাধারণ ও ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে। (২) পৌরসভা প্রয়োজন মনে করিলে অথবা সরকার নির্দেশ দিলে, পানি সরবরাহ, সঞ্চয় ও বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করিবার লক্ষ্যে বিধি অনুযায়ী পানি সরবরাহ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে। ইমারত ভাঙ্গিয়া ফেলিতে পারিবে এবং তাহাতে পৌরসভা কর্তৃক ব্যয়িত অর্থ এই আইনের অধীনে ইমারত মালিক অথবা দখলকারের উপর আরোপিত কর হিসেবে গণ্য হইবে। (১) যদি পৌরসভার নিকট কোন ইমারত অথবা তাহাতে স্থাপিত কোন কিছু ধ্বংসোন্ম অবস্থায় আছে, অথবা ুখ ধ্বসিয়া পড়ার সম্ভাবনা আছে বলিয়া প্রতীয়মান হয়, অথবা কোন প্রকারে এইরূপ ইমারতের কোন বাসিন্দার অথবা পার্শ্ববর্তী কোন ইমারত অথবা তাহার কোন দখলকারের অথবা পথচারীদের জন্য বিপজ্জনক বলিয়া প্রতীয়মান হয়, তাহা হইলে পৌরসভা এইরূপ ইমারতের মালিক অথবা দখলকারের নোটিশের মাধ্যমে, নোটিশে নির্ধারিত পদ্ধতিতে ইমারত সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করিবার জন্য নির্দেশ দিতে পারিবে, এবং যদি ইহার কোন ব্যত্যয় হয়, তাহা হইলে পৌরসভা নিজে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে এবং তাহাতে পৌরসভা কর্তৃক ব্যয়িত অর্থ এই আইনের অধীনে ইমারতের মালিক অথবা দখলদারের উপর আরোপিত কর হিসাবে গণ্য হইবে। (২) যদি কোন ইমারত বিপজ্জনক অবস্থায় থাকে, অথবা কোনভাবে তাহা মানুষ বসবাসের অনুপযুক্ত হয়, তাহা হইলে পৌরসভার সন্তুষ্টি অনুসারে তাহা যথোপযুক্তভাবে মেরামত না হওয়া পর্যন্ত এইরূপ ইমারতের বসবাস পৌরসভা নিষিদ্ধ করিতে পরিবে। সড়ক (১) পৌরসভা পৌর এলাকার অধিবাসী এবং তথায় আগত ব্যক্তিদের আরাম ও সুবিধার জন্য প্রয়োজনীয় সংখ্যক সড়ক এবং অন্যান্য যোগাযোগের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিবে। (২) পৌরসভা নির্ধারিত পদ্ধতিতে সড়ক রক্ষণাবেক্ষণ এবং সড়ক উন্নয়ন কর্মসূচী প্রণয়ন ও কার্যকর করিবে এবং ইহা বাবদ যাবতীয় ব্যয় বাজেটে যথাযথ সংস্থান সাপেক্ষে, নির্বাহ করা যাইবে; তবে নির্ধারিত কর্তৃপক্ষ প্রয়োজনবোধে উক্ত কর্মসূচী পরিবর্তন বা সংশোধন করিতে পারিবে। (১) পৌরসভার পূর্ব অনুমোদন ব্যতিরেকে, উক্ত অনুমোদনের শর্তাধীন ব্যতীত, কোন নূতন সড়ক নির্মাণ করা যাইবে না। (২) পৌরসভা নোটিশ দ্বারা, নোটিশে বর্ণিত পদ্ধতিতে কোন রাস্তা পাকা করা বা ইহার পানি নিষ্কাশন বা ইহাতে আলোর ব্যবস্থা করা বা অন্য কোন প্রকারে ইহাকে উন্নত করার নির্দেশ দিতে পারিবে; এবং যদি উক্ত নির্দেশ অমান্য করা হয়, তাহা হইলে পৌরসভা স্বীয় এজেন্ট দ্বারা উক্ত কার্য সম্পাদন করিতে পারিবে এবং তাহা ৫৯। সংস্কৃতি (ক) পৌর এলাকায় শিক্ষার প্রসারে এবং সমাজ উন্নয়ন ও জনস্বার্থে সম্পাদিত বিষয়ে প্রচারের জন্য তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করিতে পারিবে; (খ) যাদুঘর ও আর্ট গ্যালারী স্থাপন এবং উহাতে রক্ষিত জিনিসপত্রের প্রদর্শনীর ব্যবস্থা করিতে পারিবে; (গ) পাবলিক হল ও সমাজ কেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিতে পারিবে; (ঘ) সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, স্বাধীনতা দিবস ও অন্যান্য জাতীয় দিবসগুলি উদ্‌যাপন করিবার ব্যবস্থা করিতে পারিবে; (ঙ) পৌর এলাকায় আগমনকারী বিশিষ্ট অতিথিদের সংবর্ধনার ব্যবস্থা করিতে পারিবে; (চ) জনসাধারণের মধ্যে শরীরচর্চা, ব্যায়াম ও খেলাধুলার উৎসাহ দান এবং র্যালী ও টুর্নামেন্ট পরিচালনা করিতে পারিবে; (ছ) নগর ভ্রমণের ব্যবস্থা করিতে পারিবে; (জ) পৌর এলাকার ঐতিহাসিক বৈশিষ্ট্যপূর্ণ স্থানসমূহ সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; (ঝ) সর্বসাধারণের চিত্তবিনোদনের জন্য সুবিধাদির ব্যবস্থা গ্রহণ ও উন্নতি বিধান করিতে পারিবে; এবং (ঞ) দেশীয় সংস্কৃতির অগ্রগতি ও উন্নয়নের সহায়ক সম্ভাব্য অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। (ক) দুঃস্থদের জন্য জনকল্যাণ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, এতিমখানা, বিধবা নিবাস ও অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে; (খ) পৌরসভা নিজ খরচে পৌর এলাকায় মৃত নিঃস্ব ব্যক্তিদের মৃতদেহ দাফন বা দাহের ব্যবস্থা করিতে পারিবে; (গ) ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, জুয়া, মাদকদ্রব্য সেবন, মদ্যপান, কিশোর অপরাধ এবং অন্যান্য সামাজিক অনাচার প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; (ঘ) সমাজ সেবার জন্য স্বেচ্ছাসেবক সংগঠন গঠন করিতে পারিবে; (ঙ) নারী, শিশু ও পশ্চাদপদ শ্রেণীর কল্যাণসাধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিতে পারিবে; (চ) সমাজকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। উন্নয়ন

দ্বিতীয় তফসিল, ক্রমিক ১

১। স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব পৌরসভা পৌর এলাকার স্বাস্থ্য ব্যবস্থার জন্য দায়ী থাকিবে এবং এই আইনের অধীনে এতদসম্পর্কে কোন ব্যবস্থা গ্রহণ করিবার থাকিলে, তাহা অবশ্যই গ্রহণ করিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ২

২। অস্বাস্থ্যকর ইমারতসমূহ (১) কোন ইমারত বা জায়গা অস্বাস্থ্যকর বা ক্ষতিকর অবস্থায় থাকিলে, পৌরসভা নোটিশ দ্বারা ইহার মালিক বা দখলদারকে  (ক) তাহা পরিষ্কার করিতে বা যথাযথ অবস্থায় রাখিতে, (খ) তাহা অস্বাস্থ্যকর অবস্থায় না রাখিতে, (গ) চুনকাম করিতে এবং নোটিশে উল্লিখিত রূপে ইহার অপরিহার্য মেরামতের ব্যবস্থা করিতে, এবং (ঘ) উক্ত ইমারত বা জায়গা, স্বাস্থ্যকর অবস্থায় রাখিবার জন্য অন্যান্য পদক্ষেপ গ্রহণ করিতে নির্দেশ দিতে পারিবে। (২) দফা (১) এর অধীনে প্রদত্ত নোটিশে উল্লিখিত মেয়াদের মধ্যে নোটিশের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় কার্য সম্পন্ন করা না হইলে, পৌরসভা উক্ত ইমারত বা জায়গার মালিক বা দখলদারের খরচে প্রয়োজনীয় কার্য সম্পন্ন করিতে পারিবে এবং এই বাবদ পৌরসভার যে খরচ হইবে, তাহা এই আইনের অধীনে উক্ত মালিক বা দখলদারের উপর আরোপিত কর হিসাবে গণ্য হইবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৩

৩। আবর্জনা অপসারণ, সংগ্রহ ও ব্যবস্থাপনা (১) পৌরসভা ইহার অধীন সকল জনপথ, সাধারণ পায়খানা, প্রস্রাবখানা, নর্দমা, ইমারত ও জায়গা হইতে আবর্জনা সংগ্রহ ও অপসারণ করিবার যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে। (২) পৌরসভার সাধারণ নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধানে, পৌরসভা এলাকায় অবস্থিত সকল ইমারত ও জায়গার দখলকারীগণ তাহা হইতে আবর্জনা অপসারণের জন্য দায়ী থাকিবেন। (৩) পৌরসভা নগরীর বিভিন্ন স্থানে ময়লা ফেলিবার পাত্র বা আধারের ব্যবস্থা করিবে এবং যেইখানে অনুরূপ ময়লা ফেলার পাত্র বা আধারের ব্যবস্থা করা হইবে, পৌরসভা সাধারণ নোটিশ দ্বারা পার্শ্ববর্তী বাড়ী-ঘর ও জায়গা-জমির দখলদারগণকে তাহাদের ময়লা বা আবর্জনা উক্ত পাত্র বা আধারে ফেলিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে। (৪) পৌরসভার কর্মচারীগণ কর্তৃক অথবা তাহাদের তত্ত্বাবধানে অপসারিত বা সংগৃহীত আবর্জনা বা ময়লা এবং পৌরসভা কর্তৃক স্থাপিত পাত্র বা আধারে জমাকৃত ময়লা বা আবর্জনা পৌরসভার সম্পত্তি বলিয়া গণ্য হইবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৪

৪। পাবলিক টয়লেট (১) পৌরসভা পুরম্নষ ও মহিলাদের জন্য যথাযথ স্থানে পর্যাপ্ত সংখ্যক পৃথক পৃথক পায়খানা এবং প্রস্রাবখানার ব্যবস্থা করিবে এবং তাহা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখিবার ব্যবস্থা করিবে। (২) যেই সকল ঘরবাড়ীতে পায়খানা বা প্রস্রাবখানা আছে সেই সকল ঘরবাড়ীর মালিক তাহা পৌরসভার সন্তুষ্টি অনুযায়ী সঠিক অবস্থায় রাখিবেন এবং এইজন্য প্রয়োজনীয় সংখ্যক বা পৌরসভা যেইরূপ নির্ধারণ করিবে সেইরূপ সংখ্যক লোক নিয়োগ করিতে হইবে। (৩) কোন ঘরবাড়ীতে পায়খানা বা প্রস্রাবখানার ব্যবস্থা না থাকিলে বা পর্যাপ্ত ব্যবস্থা না থাকিলে, বা কোন আপত্তিকর স্থানে পায়খানা ও প্রস্রাবখানার ব্যবস্থা থাকিলে, পৌরসভা উক্ত ঘরবাড়ী বা বাসস্থানের মালিককে নোটিশ দ্বারা  (ক) নোটিশে উল্লিখিতরূপে পায়খানা ও প্রস্রাবখানার ব্যবস্থা করা; (খ) নোটিশে উল্লিখিতরূপে পায়খানা ও প্রস্রাবখানার অপসারণ করা; এবং (গ) যেখানে ভূগর্ভস্থ কোন পয়ঃপ্রণালীর ব্যবস্থা আছে, সেইখানে সাধারণভাবে পরিষ্কারযোগ্য পায়খানা বা প্রস্রাবখানাকে পয়ঃপ্রণালীর সহিত সংযুক্ত করিবার নির্দেশ দিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৫

৫। জন্ম, মৃত্যু এবং বিবাহ নিবন্ধন (১) পৌরসভা তাহার সীমানার মধ্যে প্রতিটি জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনে নির্ধারিত দায়িত্ব পালন করিবে এবং এইরূপ জন্ম-মৃত্যুর তথ্যাদি নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা কর্তৃপক্ষকে সরবরাহ করিবে এবং উহা সংরক্ষণ করিবে; (২) বিবাহ নিবন্ধন ও বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত তথ্য উপাত্ত সংরক্ষণ করিবে এবং সংশ্লিষ্ট আইনে বিধৃত অন্যান্য দায়িত্ব পালন করিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৬

৬। সংক্রামক ব্যাধি (১) পৌরসভা বিধি বা প্রবিধান অনুযায়ী পৌর এলাকায় সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা করিবে। (২) পৌরসভা নিজে এবং সরকারের প্রয়োজনে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিবে। (৩) পৌরসভা সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণকল্পে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৭

৭। জনস্বাস্থ্যের উন্নয়ন

এ আইন ও বিধি সাপেক্ষে, স্বাস্থ্যমূলক শিক্ষাসহ জনস্বাস্থ্যের উন্নতির বিধানকল্পে প্রয়োজনীয় অন্য যে কোন ব্যবস্থা পৌরসভা গ্রহণ করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৮

৮। হাসপাতাল ও ডিসপেনসারী

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৯

৯। চিকিৎসা, সাহায্য এবং স্বাস্থ্য শিক্ষা, ইত্যাদি

পৌরসভা প্রয়োজন মনে করিলে বা সরকার নির্দেশ দিলে, নিম্নবর্ণিত বিষয় সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করিবে, যথা 

দ্বিতীয় তফসিল, ক্রমিক ১০

১০। পানি সরবরাহ (৩) যেই ক্ষেত্রে নলের সাহায্যে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়, সেইক্ষেত্রে পৌরসভা প্রবিধান অনুযায়ী সরকারি ও বেসরকারি ঘর বাড়িতে পানি সরবরাহের ব্যবস্থা করিতে পারিবে এবং তজ্জন্য অর্থ আদায় করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ১১

১১। পানি সরবরাহের ব্যক্তিগত উৎস (১) পৌরসভার অভ্যন্তরে সকল বেসরকারি পানি সরবরাহের উৎস পৌরসভার নিয়ন্ত্রণ ও পরিদর্শনাধীন থাকিবে। (২) পৌরসভার অনুমোদন ব্যতীত পানীয় জলের জন্য কোন নূতন কূপ খনন, নলকূপ স্থাপন অথবা পানি সরবরাহের জন্য অন্য কোন উৎসের ব্যবস্থা করা যাইবে না।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ১২

১২। পানি নিষ্কাশন (১) পৌরসভা নিয়ন্ত্রণাধীন তহবিলের সীমাবদ্ধতার মধ্যে পৌরসভায় পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পানি নিষ্কাশন নর্দমার ব্যবস্থা করিবে এবং জনসাধারণের স্বাস্থ্য ও সুবিধার প্রতি লক্ষ্য রাখিয়া নর্দমাগুলি নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করিবে এবং পরিষ্কার রাখিবে। (২) পৌরসভার অনুমোদনক্রমে তৎকর্তৃক নির্ধারিত শর্তে এবং ফিস প্রদান সাপেক্ষে, কোন বাড়ি বা জায়গার মালিক তাহার নর্দমা পৌরসভার নর্দমার সহিত সংযুক্ত করিতে পারিবে। (৩) পৌরসভায় অবস্থিত সকল বেসরকারি নর্দমা পৌরসভার নিয়ন্ত্রণ ও পরিদর্শনাধীনে থাকিবে এবং পৌরসভা প্রবিধান অনুযায়ী ইহার সংস্কার করিবার এবং বন্ধ রাখিবার নির্দেশ দিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ১৩

১৩। পানি নিষ্কাশন প্রকল্প (১) পৌরসভা স্বীয় উদ্যোগে অথবা সরকার কর্তৃক নির্দেশিত হইয়া নির্ধারিত পদ্ধতিতে পানি, ময়লা-আবর্জনা নিষ্কাশন প্রকল্প সরকারি এবং বেসরকারি তহবিল দ্বারা বাস্তবায়ন করিতে পারিবে। (২) দফা (১) এর আওতায় নিষ্কাশন প্রকল্প অনুমোদনের জন্য সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের নিকট পেশ করিতে হইবে এবং কর্তৃপক্ষ তাহা বিবেচনার পর ইহাতে, সংশোধনসহ বা সংশোধন ব্যতীত, তাহা অনুমোদন বা প্রত্যাখ্যান করিতে পারিবে। (৩) অনুমোদিত প্রকল্প নির্ধারিত সময়সীমার মধ্যে পৌরসভা কর্তৃক বাস্তবায়িত হইবে। (৪) পৌরসভায় অবস্থিত কোন বাড়িঘর বা জায়গার মালিককে পৌরসভা নোটিশ দ্বারা  (ক) উক্ত বাড়িঘর বা জায়গায় বা তৎসংলগ্ন রাস্তায় নোটিশে উল্লিখিত নর্দমা নির্মাণ করা, (খ) অনুরূপ যে কোন নর্দমা অপসারণ, সংস্কার বা ইহার উন্নয়ন করা, এবং (গ) উক্ত বাড়িঘর বা জায়গা হইতে সুষ্ঠুভাবে পানি নিষ্কাশনের জন্য অন্য কোন পদক্ষেপ গ্রহণ করিবার নির্দেশ দিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ১৪

১৪। স্নান ও ধৌত করার স্থান (১) পৌরসভা  (ক) জনসাধারণের জন্য স্নান করা, কাপড় ধৌত করা বা কাপড় শুকানোর জন্য উপযুক্ত স্থান নির্দিষ্ট করিয়া দিবে, (খ) অনুরূপ স্থানসমূহ কখন ব্যবহার করা হইবে, কাহারা ব্যবহার করিবে এবং কাহারা ব্যবহার করিতে পারিবে না তাহা নির্দিষ্ট করিয়া দিবে, (গ) প্রকাশ্য নোটিশ দ্বারা উক্তরূপ নির্দিষ্ট নহে এইরূপ কোন জায়গাকে উপরিউক্ত উদ্দেশ্যে ব্যবহার করিবার জন্য নির্দিষ্ট করিয়া দিতে পারিবে। (২) পৌরসভা হইতে প্রাপ্ত লাইসেন্স ব্যতিরেকে এবং লাইসেন্সে উল্লিখিত শর্তাদি লংঘন করিয়া কোন ব্যক্তি সাধারণের ব্যবহার্য গোসলখানা প্রতিষ্ঠা বা পরিচালনা করিতে পারিবেন না।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ১৫

১৫। ধোপী-ঘাট এবং ধোপা (১) পৌরসভা ধোপাদের ব্যবহারের জন্য ধোপীঘাটের ব্যবস্থা করিবে এবং প্রবিধান দ্বারা উক্ত ব্যবহার নিয়ন্ত্রণ এবং ইহার ব্যবহারের জন্য ফিস ধার্য করিতে পারিবে। (২) পৌরসভা প্রবিধান দ্বারা ধোপাদের লাইসেন্স এবং তাহাদের পেশা নিয়ন্ত্রণের ব্যবস্থা করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ১৬

১৬। সরকারি জলাধার (১) যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমোদনক্রমে, পৌরসভা ব্যক্তি মালিকানাধীন নহে পৌরসভার মধ্যে অবস্থিত এইরূপ সকল পানির উৎস, ঝর্ণা, নদী, দীঘি পুকুর অথবা ইহার কোন অংশকে সরকারি জলাধার হিসেবে ঘোষণা করিতে পারিবে। (২) পৌরসভা প্রবিধান অনুযায়ী কোন সরকারি জলাধারে আমোদ-প্রমোদ এবং জীবন রক্ষার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং পানি সেচ, পানি নিষ্কাশন ও নৌ-চলাচল সম্পর্কিত আপাততঃ বলবৎ অন্য কোন আইনের বিধান সাপেক্ষে, ইহার উন্নয়ন ও সংস্কার করিতে পারিবে। (৩) সরকারি জলাধারকে দূষণমুক্ত রাখিবার লক্ষ্যে, যদি কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ দূষিত করিবার প্রয়াস চালায় বা দূষিত করেন বা দূষণের সহিত জড়িত থাকেন, তাহা হইলে পৌরসভা তাহাদের বিরম্নদ্ধে, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিবে। (৪) যে ক্ষেত্রে দূষণের উৎস মূল পৌরসভা বহির্ভূত হয় সেই ক্ষেত্রে পৌরসভা প্রচলিত আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ১৭

১৭। সাধারণ খেয়া পারাপার (১) পৌরসভা উপ-আইন দ্বারা সরকারি জলাধারে ভাড়ায় চলাচলকারী নৌকা বা অন্যান্য যানবাহনের জন্য লাইসেন্স এর ব্যবস্থা করিতে, লাইসেন্সের শর্ত নির্ধারণ করিতে এবং তজ্জন্য প্রদেয় ফিস নির্দিষ্ট করিতে পারিবে। (২) সরকার কোন অংশ বিশেষকে সাধারণ খেয়া পারাপার হিসেবে ঘোষণা করিয়া ইহার ব্যবস্থাপনা পৌরসভার উপর ন্যস্ত করিতে পারিবে এবং পৌরসভা বিধি অনুযায়ী উক্ত খেয়া পরিচালনা করিবে এবং তাহা ব্যবহারের জন্য নির্ধারিত টোল আদায় করিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ১৮

১৮। সরকারি মৎস্য ক্ষেত্র পৌরসভা সরকারের পূর্ব অনুমোদনক্রমে কোন জলাধারকে সাধারণ মৎস্য ক্ষেত্র হিসাবে ঘোষণা করিতে পারিবে এবং এইরূপ মৎস্য ক্ষেত্রে মৎস্য শিকারের অধিকার পৌরসভার উপর ন্যস্ত থাকিবে, এবং পৌরসভা বিধি অনুসারে ইহার অধিকার প্রয়োগ করিতে পারিবে। খাদ্য ও পানীয় দ্রব্যাদি

দ্বিতীয় তফসিল, ক্রমিক ১৯

১৯। খাদ্য ও পানীয় দ্রব্যাদি পৌরসভা প্রবিধান প্রণয়নের মাধ্যমে  (১) লাইসেন্স ব্যতীত কোন স্থান বা ঘরবাড়িতে কোন নির্দিষ্ট খাদ্য বা পানীয় দ্রব্য প্রস্তুত বা বিক্রয় নিষিদ্ধ করিতে পারিবে। (২) লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কোন ব্যক্তি কর্তৃক নির্দিষ্ট খাদ্য বা পানীয়দ্রব্য বিক্রয়ার্থে পৌরসভায় আমদানি বা বিক্রয় বা বিক্রয়ের জন্য ফেরী নিষিদ্ধ করিতে পারিবে। (৩) প্রবিধানে উল্লিখিত পৌরসভার স্থানসমূহের নির্দিষ্ট খাদ্য ও পানীয় দ্রব্যাদির ফেরী করা নিষিদ্ধ করিতে পারিবে। (৪) নির্দিষ্ট খাদ্য ও পানীয়দ্রব্য পরিবহনের সময় ও পদ্ধতি নিয়ন্ত্রণ করিতে পারিবে। (৫) এই ক্রমিকের অধীনে লাইসেন্স প্রদান ও প্রত্যাহার এবং লাইসেন্সের জন্য প্রদেয় ফিস নিয়ন্ত্রণ করিতে পারিবে। (৬) খাদ্যের জন্য আনীত কোন রোগাক্রান্ত পশু, হাঁস-মুরগী বা মাছ বা কোন বিষাক্ত খাদ্য বা পানীয় দ্রব্য আটক ও ধ্বংসের ব্যবস্থা করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ২০

২০। দুধ সরবরাহ (১) পৌরসভা কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং উক্ত লাইসেন্সের শর্ত ব্যতীত, কোন ব্যক্তি পৌর এলাকায় দুধ বিক্রয়ের জন্য দুগ্ধবতী গবাদিপশু পালন করিবেন না অথবা কোন দুগ্ধ আমদানি বা বিক্রয় করিবেন না, অথবা মাখন, ঘি বা দুগ্ধজাত অন্যান্য দ্রব্যাদি প্রস্তুত করিবেন না বা অনুরূপ কোন উদ্দেশ্যে ঘরবাড়ি ব্যবহার করিবেন না। (২) পৌরসভা নির্ধারিত কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে, বিধি অনুসারে দুগ্ধ সরবরাহ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে এবং অনুরূপ প্রকল্পে অন্যান্য বিষয়ের মধ্যে গোয়ালা কলোনী স্থাপন এবং পৌরসভার কোন এলাকায় দুগ্ধবতী গবাদিপশু পালন নিষিদ্ধ করিবার এবং জনসাধারণের নিকট পর্যাপ্ত পরিমাণ খাঁটি দুগ্ধ সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিধান করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ২১

২১। সাধারণের বাজার (১) পৌর এলাকায় অবস্থিত সরকারি হাট-বাজার নির্ধারিত পদ্ধতিতে নির্মাণ, ব্যবস্থাপনা ও উন্নয়নের দায়িত্ব পৌরসভার উপর থাকিবে। (২) পৌরসভা সাধারণের বাজার এবং হাটের ব্যবস্থাপনার জন্য প্রবিধান প্রণয়নের মাধ্যমে  (ক) বাজার ব্যবহার অথবা বাজারে পণ্য বিক্রয়ের জন্য ফিস ধার্য করিবার ; (খ) বিক্রয়ার্থ পণ্য বহনকারী যানবাহন বা পশুর উপর ফিস আরোপ করিবার ; (গ) দোকান ও স্টল ব্যবহারের জন্য ফিস আদায় করিবার ; (ঘ) বিক্রয়ের জন্য আনীত বা বিক্রিত পশুর উপর ফিস ধার্য করিবার ; এবং (ঙ) বাজারের দালাল, কমিশন এজেন্ট, কয়াল এবং বাজারের জীবিকা অর্জনকারী অন্যান্য ব্যক্তির নিকট হইতে ফিস আদায়ের বিধান করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ২২

২২। বেসরকারি বাজার (১) পৌরসভা কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং ইহার শর্ত ব্যতীত, পৌর এলাকার মধ্যে কোন বেসরকারি বাজার প্রতিষ্ঠা অথবা রক্ষণাবেক্ষণ করা যাইবে না। (২) ক্রমিক (১) এ যাহাই থাকুক না কেন, এই আইন বলবৎ হইবার পূর্বে পৌর এলাকায় খাদ্যদ্রব্য অথবা পানীয় অথবা পশু বিক্রয়ের জন্য রক্ষণাবেক্ষণকৃত প্রত্যেকটি বেসরকারি বাজারের মালিক এ আইন বলবৎ হইবার তিন মাসের মধ্যে পৌরসভার নিকট লাইসেন্সের জন্য আবেদন করিবেন এবং যতদিন পর্যন্ত তাহাকে লাইসেন্স প্রদান করা না হয়, ততদিন পর্যন্ত তিনি উক্ত বাজার রক্ষণাবেক্ষণ করিতে থাকিবেন। (৩) পৌরসভা প্রবিধান অনুযায়ী বেসরকারি বাজার হইতে ফিস আদায় করিতে পারিবে। (৪) পৌরসভা যদি এই মর্মে সন্তুষ্ট হইয়া থাকে যে, কোন বেসরকারি বাজার জনস্বার্থে বন্ধ করিয়া দেওয়া অথবা ইহার কর্তৃত্ব পৌরসভার গ্রহণ করা উচিত, তাহা হইলে পৌরসভা বাজারটি বন্ধ করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে অথবা আইন অনুযায়ী উহা অধিগ্রহণ করিতে পারিবে। (৫) পৌরসভা নোটিশ দ্বারা বেসরকারি বাজারের মালিককে উক্ত নোটিশে বর্ণিত সময়ের মধ্যে বাজারের প্রয়োজনীয় নির্মাণ কার্য সমাপ্ত করিবার বা ইহাতে প্রয়োজনীয় সুবিধাদির ব্যবস্থা করিবার এবং তাহা রক্ষণাবেক্ষণের জন্য নোটিশে উল্লিখিত ব্যবস্থা গ্রহণের নিমিত্ত নির্দেশ দিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ২৩

২৩। কসাইখানা পৌরসভা নির্ধারিত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পৌর এলাকার সীমানার মধ্যে বা ইহার বাহিরে এক বা একাধিক স্থানে মাংস বিক্রয়ের উদ্দেশ্যে পশু জবাই বা কসাইখানার ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিবে। পশু

দ্বিতীয় তফসিল, ক্রমিক ২৪

২৪। পশুপালন (১) পৌরসভা পশু হাসপাতাল ও ডিসপেনসারী প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিতে পারিবে এবং প্রবিধান দ্বারা এইগুলোর কার্য নিয়ন্ত্রণ ও ইহার চিকিৎসা বাবদ আদায়যোগ্য ফিস ধার্য করিতে পারিবে এবং সরকার কর্তৃক আবশ্যিক বিবেচিত হইলে, তাহা অবশ্যই করিবে। (২) পশু রোগ আইন, ২০০৫ এর ধারা ২(ঙ) এর অধীন তফসিল বর্ণিত সংক্রামক রোগের বিস্তার রোধকল্পে উক্ত আইনের ধারা ৭ এর অধীন, পৌরসভা বাধ্যতামূলকভাবে টিকা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে ; এবং অনুরূপ রোগ জীবাণু দ্বারা যে সকল পশু আক্রান্ত হয়েছে সে সকল পশুর চিকিৎসা ও ধ্বংসের ব্যবস্থা করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ২৫

২৫। বেওয়ারিশ পশু (১) পৌরসভা প্রবিধান দ্বারা রাস্তায় বা জনসাধারণের ব্যবহৃত স্থান বা চাষকৃত ভূমিতে বন্ধনহীন অবস্থায় ইতস্ততঃ বিচরণরত পশু আটক করা ও খোয়াড়ে আবদ্ধ রাখিবার ব্যবস্থা করিতে পারিবে। (২) পৌরসভা স্বীয় উদ্যোগে অথবা সরকার কর্তৃক নির্দেশিত হইয়া প্রবিধান দ্বারা গবাদিপশু আবদ্ধ করিবার জন্য খোয়াড়ের ব্যবস্থা করিতে পারিবে এবং আবদ্ধকৃত পশুর জন্য জরিমানা ও ফিস আদায়ের বিধান করিতে পারিবে এবং নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক আবশ্যিক বিবেচিত হইলে তাহা অবশ্যই করিবে। (৩) পৌরসভা কর্তৃক নির্দেশিত কোন রাস্তায় বা স্থানে পশু খুটায় বাঁধিয়া বা আটকাইয়া রাখা যাইবে না, এবং যদি ঐরূপ কোন রাস্তায় বা স্থানে কোন পশু বাঁধা বা আটকানো অবস্থায় পাওয়া যায়, তাহা হইলে ইহাকে বন্ধ করা এবং খোয়াড়ে আবদ্ধ রাখা যাইবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ২৬

২৬। পশুশালা ও খামার (১) পৌরসভা নির্ধারিত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদনক্রমে, পশুশালা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে, এবং প্রবিধানের শর্তানুসারে ফিস এবং অন্যান্য ব্যয় প্রদান করিতে পারিবে, এবং প্রবিধানের শর্তানুসারে ফিস এবং অন্যান্য ব্যয় প্রদান সাপেক্ষে, ইহাতে ব্যক্তিগত মালিকানাধীন পশুসমূহ রাখিবার ব্যবস্থা করিতে পারিবে। (২) পৌরসভা নির্ধারিত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদনক্রমে, পশু ও হাঁস-মুরগীর খামার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে, এবং প্রবিধানে নির্দেশিত পদ্ধতিতে এইরূপ খামারসমূহ ব্যবস্থিত ও পরিচালিত হইবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ২৭

২৭। গবাদিপশু বিক্রয় নিবন্ধিকরণ পৌরসভা প্রবিধান দ্বারা ইহাতে উল্লিখিত প্রত্যেক পশুর বিক্রয় নিবন্ধন করিবার নির্দেশ দিতে পারিবে এবং অনুরূপ বিক্রয় প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতি এবং ফিস প্রদানে নিবন্ধন করিবার বিধান করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ২৮

২৮। পশুসম্পদ উন্নয়ন পৌরসভা নির্ধারিত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদনক্রমে, পশুপালন উন্নয়ন প্রকল্প প্রণয়ন অথবা বাস্তবায়নের ব্যবস্থা করিতে পারিবে, এবং অনুরূপ প্রকল্পে অন্যান্য বিষয়ের মধ্যে কোন ব্যক্তি যাহাতে নির্দিষ্ট কোন বয়স অপেক্ষা অধিক বয়সী পশু নিবীর্য না করে অথবা কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক, তাহা প্রজননক্ষম এই মর্মে প্রত্যয়ন না করিয়া রাখিতে না পারে তাহার বিধানও করা যাইবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ২৯

২৯। বিপজ্জনক পশু পৌরসভা প্রবিধান দ্বারা উল্লিখিত কোন পশু বিপজ্জনক পশু বলিয়া গণ্য হইবে এবং কোন পশু সচরাচর বিপজ্জনক না হওয়া সত্ত্বেও কি অবস্থায় বিপজ্জনক বলিয়া গণ্য হইবে, তাহার বিধান করিতে পারিবে, এবং অনুরূপ প্রবিধানে অন্যান্য বিষয়ের মধ্যে অনুরূপ পশু আটক ও ধ্বংস অথবা অন্যভাবে অপসারণ করিবার বিধান করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৩০

৩০। গবাদি পশু প্রদর্শনী, চিড়িয়াখানা ইত্যাদি (১) পৌরসভা পৌর এলাকার মধ্যে গবাদিপশু প্রদর্শনী ও মেলা অনুষ্ঠানের ব্যবস্থা করিতে পারিবে এবং উক্ত প্রদর্শনী ও মেলায় দর্শকদের নিকট হইতে প্রবিধান দ্বারা নির্ধারিত ফিস আদায় করিতে পারিবে। (২) পৌরসভা নির্ধারিত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদনক্রমে, চিড়িয়াখানা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে এবং তদুদ্দেশ্যে চাঁদা প্রদান করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৩১

৩১। পশুর মৃতদেহ অপসারণ যদি কোন ব্যক্তির তত্ত্বাবধানে রক্ষিত কোন পশু বিক্রয় করা বা খাবার অথবা কোন ধর্মীয় উদ্দেশ্যে জবাই করা ছাড়া অন্য কোনভাবে মারা যায়, তাহা হইলে সে ব্যক্তি  (ক) উক্ত পশুর মৃতদেহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌরসভা কর্তৃক নির্ধারিত স্থানে (যদি থাকে) কিংবা পৌর এলাকার সীমানায় এক মাইল বাহিরের কোন নির্ধারিত স্থানে পশুরোগ আইন, ২০০৫ এর ধারা ১১তে বর্ণিত পদ্ধতিতে মাটিতে পুঁতিয়া বা আগুনে পুড়াইয়া ফেলিবার ব্যবস্থা করিবে। (খ) উক্ত পশুর মৃত্যু সম্পর্কে পৌরসভাকে অবহিত করিবেন এবং পৌরসভা উক্ত পশুর মৃতদেহ অপসারণের ব্যবস্থা করিবে এবং প্রবিধান অনুযায়ী উক্ত ব্যক্তির নিকট হইতে ফিস আদায় করিতে পারিবে। ব্যাখ্যা ঃ এই ধারায় 'পশু' বলিতে মানুষ ব্যতিত সকল স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ জাতীয় প্রাণী, মৎস্য ব্যতিত অন্যান্য জলজ প্রাণী এবং সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত অন্য কোন পশুকে বুঝাইবে। শহর পরিকল্পনা

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৩২

৩২। মহাপরিকল্পনা পৌরসভা ইহা গঠনের অথবা এই আইন বলবৎ হইবার অনূর্ধ্ব ৫ (পাঁচ) বৎসরের মধ্যে পৌর এলাকার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করিবে এবং প্রচলিত বিধি বিধানের সহিত প্রণীতব্য মহাপরিকল্পনা সঙ্গতিপূর্ণ হইতে হইবে, যাহাতে অন্যান্য বিষয়ের মধ্যে থাকিবে  (ক) পৌর এলাকার ইতিহাস, পরিসংখ্যান, জনসেবামূলক এবং অন্যান্য নির্ধারিত বিষয়াদির বিবরণ সম্বলিত একটি জরিপ ; (খ) পৌর এলাকার কোন স্থানের উন্নয়ন ও সম্প্রসারণ, উন্নতিসাধন ; এবং (গ) পৌর এলাকার মধ্যে কোন এলাকায় জমির উন্নতিসাধন, ইমারত নির্মাণ বা পুনঃনির্মাণ সম্পর্কে বিধি নিষেধ ও নিয়ন্ত্রণ।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৩৩

৩৩। জমির উন্নয়ন প্রকল্প (১) ক্রমিক ৩২ এর অধীন প্রণীত কোন মহাপরিকল্পনা নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক সংশোধনীসহ, যদি থাকে, অনুমোদিত হইলে, অনুমোদিত মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত কোন এলাকায় কোন জমির মালিক, উক্ত এলাকার জন্য বিধি অনুযায়ী প্রণীত জমি উন্নয়ন প্রকল্পের সহিত অসামঞ্জস্য হইলে এইরূপ মহাপরিকল্পনায় নির্ধারিত পরিমাণের অধিক কোন জমির উন্নয়ন সাধন বা ইহাতে কোন ইমারত নির্মাণ বা পুনঃনির্মাণ করিতে পারিবে না। (২) কোন জমির উন্নয়ন পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়াদির বিধান থাকিবে, যথা  (ক) কোন এলাকাকে বিভিন্ন প্লটে বিভক্তকরণ ; (খ) রাস্তা, নর্দমা ও খালি জায়গার ব্যবস্থাকরণ ; (গ) জনসাধারণের ব্যবহারের জন্য সংরক্ষিত এবং পৌরসভায় হস্তান্তরিত হইবে এইরূপ জমি ; (ঘ) কোন জমি পৌরসভা অধিগ্রহণ করিবে ; (ঙ) প্লটসমূহের মূল্য ; (চ) কোন স্থানের মালিকের খরচে সম্পাদিতব্য কার্য ; এবং (ছ) এলাকার উন্নতিসাধনের জন্য প্রয়োজনীয় সময়।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৩৪

৩৪। জমি উন্নয়ন প্রকল্প কার্যকর করা (১) জমি উন্নয়ন প্রকল্প পৌরসভার পরিদর্শনাধীন নিয়ন্ত্রণ ও বাস্তবায়িত হইবে, এবং তাহা বাস্তবায়নের বিষয়ে পৌরসভা প্রয়োজনীয় নির্দেশ প্রদান করিতে পারিবে। (২) যদি জমি উন্নয়ন প্রকল্পের বিধানের লংঘন করিয়া কোন এলাকা, কোন জায়গা উন্নয়ন করা হয়, তাহা হইলে পৌরসভা নোটিশ দ্বারা জমির মালিককে অথবা বিধান খেলাপকারী ব্যক্তিকে নোটিশে উল্লিখিতভাবে জায়গাটিতে পরিবর্তন সাধন করিবার জন্য নির্দেশ দিতে পারিবে; এবং যদি নির্দেশ মোতাবেক পরিবর্তন সাধন করা না হয়, তাহা হইলে পৌরসভা প্রবিধান অনুসারে আপত্তিকর নির্মাণ কার্য ভাঙ্গিয়া ফেলিবার নির্দেশ দিতে পারিবে এবং অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ঐরূপ ভাঙ্গিয়া ফেলিবার জন্য কোন ক্ষতিপূরণ প্রদেয় হইবে না এবং পৌরসভা কর্তৃক ভাঙ্গিয়া ফেলা সংক্রান্ত যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান হইতে আদায় করা হইবে। (৩) যদি জমি উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত কোন জমির, প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে, উন্নয়ন সাধন করা না হয় এবং পৌরসভা তজ্জন্য সময় বর্ধিত না করে অথবা জমিটির উন্নয়ন উক্ত প্রকল্পের সহিত সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহা হইলে পৌরসভা প্রবিধান অনুসারে জমিটির উন্নয়নের ভার স্বয়ং গ্রহণকরতঃ প্রয়োজনীয় নির্মাণ কাজ সমাধান করিতে পারিবে, এবং পৌরসভা কর্তৃক ব্যয়িত অর্থ জমির মালিকের নিকট হইতে তাহার উপর এই আইনের অধীন আরোপিত কর হিসাবে আদায়যোগ্য হইবে। ইমারত নিয়ন্ত্রণ

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৩৫

৩৫। ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণ (১) পৌরসভা কর্তৃক ইমারতের জায়গা (সাইট) এবং ইমারতের নক্‌শা অনুমোদিত না হওয়া পর্যন্ত, কোন ব্যক্তি ইমারত নির্মাণ অথবা পুনঃনির্মাণ করিবেন না অথবা ইমারত নির্মাণ অথবা পুনঃনির্মাণ শুরম্ন করিতে পারিবেন না। (২) ইমারত নির্মাণ অথবা পুনঃনির্মাণে ইচ্ছুক ব্যক্তি অনুমোদনের জন্য প্রবিধানে উল্লিখিত পদ্ধতিতে আবেদন করিবেন এবং পৌরসভা কর্তৃক ধার্যকৃত ও নির্ধারিত কর্তৃপক্ষ পূর্বানুমোদিত ফিস প্রদান করিবেন। (৩) এই ক্রমিকের অধীন উপস্থাপিত সকল ইমারত নির্মাণের আবেদন প্রবিধানে উল্লিখিত পদ্ধতিতে নিবন্ধিত করিতে হইবে, এবং নিবন্ধিকরণের তারিখ হইতে ষাট দিনের মধ্যে এতদ্‌সম্পর্কিত আবেদন করিতে হইবে। কোন আবেদন নিবন্ধিকরণের ষাট দিনের মধ্যে দাখিল করা হইলে এবং উক্ত সময়ের মধ্যে পৌরসভা কর্তৃক কোন সিদ্ধান্ত প্রদান করা না হইলে, উহা অনুমোদিত হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি না তাহা প্রচলিত বিধি- বিধান অথবা মহাপরিকল্পনা অথবা ভূমি উন্নয়ন স্কীমের (যদি থাকে) শর্তাবলীকে লঙ্ঘন না করে। (৪) পৌরসভা লিখিতভাবে কোন কারণবশতঃ কোন সাইট নক্‌শা অথবা ইমারত নক্‌শা প্রত্যাখ্যান করিতে পারিবে; তবে সংক্ষুব্ধ কোন ব্যক্তি আদেশ প্রত্যাখাত হইবার তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের নিকট আপিল করিতে পারিবেন, এবং আপিলের ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের প্রদত্ত আদেশই চূড়ান্ত হইবে। (৫) সংশোধন সাপেক্ষে অথবা অনুমোদন আদেশে নির্দেশিত শর্তে, পৌরসভা সাইট নক্‌শা অথবা ইমারত নক্‌শা অনুমোদন করিতে পারিবে। (৬) পৌরসভা প্রবিধান দ্বারা কোন কাজ সংযোজন অথবা পরিবর্তন অথবা অব্যাহতি ঘোষণা করিলে এই ক্রমিকের অধীন কোন কিছুই তাহাতে প্রযোজ্য হইবে না।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৩৬

৩৬। ইমারত সমাপন, ইমারত পরিবর্তন, ইত্যাদি (১) ইমারত নির্মাণ অথবা পুনঃনির্মাণকারী প্রত্যেক ব্যক্তি ইমারত নির্মাণ সমাপনের ত্রিশ দিনের মধ্যে এইরূপ সমাপনের প্রতিবেদন পৌরসভার নিকট দাখিল করিবেন। (২) পৌরসভা সমাপনকৃত প্রত্যেকটি ইমারত পরিদর্শন করিতে পারিবে এবং এই অধ্যাদেশে অথবা বিধির অথবা প্রবিধি অথবা ভূমি উন্নয়ন স্কীমের মহাপরিকল্পনার, যদি থাকে, কোন শর্তের অতিক্রমন অথবা লঙ্ঘন করিয়া যদি কোন ইমারত নির্মাণ করা হইয়া থাকে তবে শর্তের সহিত সামঞ্জস্যপূর্ণ না হইবার জন্য পৌরসভা ইমারতটি পরিবর্তনের নির্দেশ দিতে পারিবে এবং যেক্ষেত্রে এইরূপ পরিবর্তন সম্ভব নহে সেইক্ষেত্রে পৌরসভা ইমারতটি অথবা এইরূপ ইমারতের মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে অপরাধের আপোষ মীমাংসা করিতে পারিবে ঃ তবে শর্ত থাকে যে, মহাপরিকল্পনা অথবা অনুমোদিত ভূমি উন্নয়ন স্কীমের শর্তের অতিক্রমন অথবা লঙ্ঘনজনিত কোন অপরাধ এইরূপে আপোষ মীমাংসা করা যাইবে না। (৩) দফা (২) এর শর্তের অধীনে যদি কোন ইমারত ভাঙ্গিয়া ফেলিবার প্রয়োজন হয় এবং এইরূপ প্রয়োজন যদি নির্ধারিত সময়সীমার মধ্যে পালিত না হয়, তাহা হইলে পৌরসভা নিজস্ব অনুসংগঠনের (এজেন্সী) মাধ্যমে

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৩৭

৩৭। ইমারত নিয়ন্ত্রণ

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৩৮

৩৮। সাধারণের সড়ক

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৩৯

৩৯। সড়ক বাবদ ব্যয়িত অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট হইতে তাঁহাদের উপর এই আইনের অধীন আরোপিত কর হিসাবে আদায়যোগ্য হইবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৪০

৪০। সড়ক সম্বন্ধে সাধারণ বিধানাবলী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পৌরসভা রাস্তাঘাটের নাম ও নম্বর, বাড়ির নম্বর এবং এতদ্‌সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে। অন্যান্য বিষয়ের মধ্যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিম্নলিখিত বিষয়াবলী অন্তর্ভুক্ত থাকিবে  (ক) সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সহিত পরামর্শ; (খ) সড়ক নম্বর অথবা নামকরণ; (গ) যৌক্তিকীকরণের লক্ষ্যে সড়কের বিদ্যমান নম্বর এবং নাম পরিবর্তন; (ঘ) কোন ব্যক্তি কোন সড়ক বা ইহার নাম বা নামফলক ইচ্ছাকৃতভাবে বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত করিবে না বা পৌরসভার পূর্বানুমতি ব্যতীত সড়কের নামফলক অপসারণ করিবে না।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৪১

৪১। সড়ক বাতির ব্যবস্থা (১) পৌরসভা ইহার সিদ্ধান্ত অনুসারে সাধারণের সড়ক বা ইহার উপর ন্যস্ত সর্বসাধারণের স্থান যথাযথভাবে আলোকিত করিবার জন্য তেল, গ্যাস, বিদ্যুৎ অথবা অন্য কোন আলোক বিচ্ছুরণ বস্তুর সাহায্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। (২) পৌরসভা নির্ধারিত পদ্ধতিতে সড়কে আলোকিতকরণ, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৪২

৪২। সড়ক ধোয়ার ব্যবস্থা পৌরসভা জনসাধারণের আরাম ও সুবিধার জন্য সাধারণ সড়ক পানি দ্বারা ধৌত করিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে এবং এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় যানবাহন, কর্মীগণ এবং অন্যান্য যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৪৩

৪৩। যানবাহন নিয়ন্ত্রণ পথচারীগণ যাহাতে পথ চলিতে বিপদগ্রস্ত না হন এবং তাহারা নিরাপদে ও অনায়াসে পথে চলাফেরা করিতে পারেন তাহার জন্য পৌরসভা প্রবিধান দ্বারা যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৪৪

৪৪। সাধারণ যানবাহন (১) কোন ব্যক্তি, পৌরসভা কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতীত, পৌর এলাকায় মোটরগাড়ী ব্যতীত অন্য কোন সাধারণ যানবাহন রাখিতে, ভাড়া দিতে বা চালাইতে পারিবেন না। (২) কোন ব্যক্তি, পৌরসভা কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতিরেকে, এবং ইহার শর্ত ব্যতীত, পৌর এলাকায় কোন জনসাধারণ যানবাহন টানিবার জন্য ঘোড়া বা অন্য পশু ব্যবহার করিতে পারিবে না। (৩) পৌরসভা নির্ধারিত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদনক্রমে, এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সাধারণ যানবাহনের ভাড়া নির্ধারণ করিতে পারিবে এবং কোন ব্যক্তি এইরূপ নির্ধারিত ভাড়ার অধিক ভাড়া দাবি করিতে পারিবেন না। ব্যাখ্যা।  এ ধারায় 'সাধারণ যানবাহন' বলিতে সাধারণতঃ ভাড়ায় চলাচলকারী যানবাহনকে বুঝাইবে। জননিরাপত্তা

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৪৫

৪৫। অগ্নি নির্বাপন পৌর এলাকায় কোন অগ্নিকা- ঘটিলে, কোন ম্যাজিস্ট্রেট অথবা দমকল বাহিনীর কার্য পরিচালনাকারী কোন কর্মকর্তা বা অন্যূন সাব ইন্সপেক্টরের পদ মর্যাদা সম্পন্ন কোন পুলিশ কর্মকর্তা  (ক) কোন ব্যক্তি অগ্নিনির্বাপক কার্যে অথবা যান-মাল রক্ষার ব্যাপারে বাঁধা প্রদান বা হস্তক্ষেপ করিলে, তাহাকে অপসারণ করিতে বা অপসারণের আদেশ প্রদান করিতে পারিবেন; (খ) অগ্নিকা-ের স্থানে বা উহার পার্শ্ববর্তী এলাকায় যে কোন রাস্তা বা পথ বন্ধ করিয়া দিতে পারিবেন; (গ) অগ্নিনির্বাপনের উদ্দেশ্যে যে কোন বাড়ীঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ভাংগিয়া দিতে পারিবে অথবা উহার মধ্যে দিয়া অগ্নিনির্বাপনকারী পানির পাইপ ও যন্ত্রপাতি নেওয়ার জন্য পথের ব্যবস্থা করিতে পারিবেন; (ঘ) যেই স্থানে অগ্নিকা- ঘটিয়াছে সেই স্থানে পানির চাপ বৃদ্ধির উদ্দেশ্যে উহার চারপাশে অবস্থিত যে কোন পাইপ বন্ধ করিয়া দিতে পারিবেন; (ঙ) অগ্নিনির্বাপক গাড়ীর দায়িত্বে নিয়োজিত কোন ব্যক্তিকে অগ্নিনির্বাপনে সম্ভাব্য সকল সাহায্যদানের আহ্বান জানাইতে পারিবেন; (চ) জানমাল রক্ষার্থে অন্য যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৪৬

৪৬। বেসামরিক প্রতিরক্ষা পৌরসভা পৌর এলাকায় বেসামরিক প্রতিরক্ষার জন্য দায়ী হইবে এবং এতদুদ্দেশ্যে উহার নির্ধারিত কার্যাবলী সম্পন্ন করিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৪৭

৪৭। বন্যা পৌরসভা বন্যা প্রতিরোধ করিবার জন্য, বন্যা দুর্গত এলাকা হইতে জনগণকে উদ্ধার করিবার জন্য এবং বন্যা কবলিত জনগণকে সাহায্য করিবার জন্য, প্রয়োজনীয় সংখ্যক নৌকা, সাজসরঞ্জাম এবং যন্ত্রপাতির ব্যবস্থা করিবে এবং ডেপুটি কমিশনারের নিকট আবশ্যিক বিবেচিত হইলে, ডেপুটি কমিশনার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে তাহা অবশ্যই করিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৪৮

৪৮। বিপজ্জনক ও ক্ষতিকর বস্তুর ব্যবসা-বাণিজ্য (১) সরকার বিধি দ্বারা কী কী দ্রব্য বা ব্যবসায় এই ধারার উদ্দেশ্যে বিপজ্জনক ও ক্ষতিকর তাহা নির্ধারণ করিবে। (২) পৌরসভা কর্তৃক মঞ্জুরীকৃত কোন লাইসেন্স ব্যতিরেকে এবং উহার শর্তানুযায়ী ব্যতীত কোন ব্যক্তি  (ক) কোন বিপজ্জনক বা ক্ষতিকর ব্যবসা চালাইতে পারিবেন না; (খ) কোন বাড়িঘর বা স্থানকে কোন বিপজ্জনক বা ক্ষতিকর ব্যবসার জন্য ব্যবহার করিতে দিতে পারিবেন না; এবং (গ) গার্হস্থ্য কার্যে ব্যবহারের উদ্দেশ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে বা কোন আইন দ্বারা নির্ধারিত সীমার অধিক কোন বিপজ্জনক বা ক্ষতিকর বস্তু কোন বাড়িঘরে রাখিতে পারিবেন না। (৩) স্থানীয় প্রশাসনের সহিত সমন্বয় করিয়া পৌরসভা পৌর এলাকার কোন এলাকাকে বিপজ্জনক ও ক্ষতিকর বস্তুর ব্যবসার জন্য নিষিদ্ধ এলাকা বলিয়া নির্ধারিত করিতে পারিবে এবং উক্ত এলাকায় ঐরূপ বস্তুর ব্যবসা নিষিদ্ধ করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৪৯

৪৯। গোরস্থান ও শ্মশান (১) পৌরসভা মৃত ব্যক্তির দাফন বা দাহের জন্য গোরস্থান ও শ্মশানের ব্যবস্থা করিবে এবং উহার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সর্বসাধারণের ব্যবহার্য কোন গোরস্থান বা শ্মশানকে পৌরসভার উপর ন্যস্ত বলিয়া ঘোষণা করিতে পারিবে এবং অনুরূপ ঘোষণার পর উহা পৌরসভার উপর ন্যস্ত হইবে এবং পৌরসভা উহার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। ( ৩) যেই সকল গোরস্থান বা শ্মশান পৌরসভা কর্তৃক পরিচালিত হয় না, সেই সকল গোরস্থান বা শ্মশান পৌরসভার নিকট হইতে রেজিস্ট্রিভুক্ত করাইতে হইবে এবং উহা প্রবিধান অনুযায়ী পৌরসভার নিয়ন্ত্রণ ও পরিদর্শনাধীন থাকিবে। (৪) পৌরসভা কর্তৃক মঞ্জুরীকৃত কোন লাইসেন্স ব্যতিরেকে এবং উহার শর্তানুযায়ী ব্যতীত কোন নূতন গোরস্থান বা শ্মশান প্রতিষ্ঠা করা যাইবে না। বৃক্ষ, পার্ক, উদ্যান ও বন

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৫০

৫০। বৃক্ষ রোপণ (১) পৌরসভা পৌর এলাকার সাধারণ রাস্তা ও অন্যান্য সরকারি জায়গায় বৃক্ষ রোপণ করিবে এবং উহার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করিবে। (২) পৌরসভা কমিউনিটির জনসাধারণের সহিত পরামর্শক্রমে বৃক্ষ রোপণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৫১

৫১। উদ্যান (১) পৌরসভা পৌর এলাকার মধ্যে সর্বসাধারণের সুবিধা ও চিত্তবিনোদনের জন্য প্রয়োজনীয় সাধারণ উদ্যান নির্মাণ ও উহার রক্ষণাবেক্ষণ করিতে পারিবে, এবং প্রবিধান অনুযায়ী উক্ত উদ্যান পরিচালিত হইবে। (২) প্রত্যেক সাধারণ উদ্যানের উন্নয়নের জন্য পৌরসভা উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৫২

৫২। খোলা জায়গা (১) পৌরসভা পৌর এলাকার মধ্যে সর্বসাধারণের সুবিধার্থে খোলা জায়গার ব্যবস্থা করিবে এবং উহাকে তৃণাচ্ছিত করা, ঘেরা দেওয়া এবং উন্নয়নের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবে। (২) কোন খোলা জায়গার শ্রেণী পরিবর্তন করা যাইবে না এবং অন্য কোন উদ্দেশ্যে উক্ত জমি ব্যবহার করা যাইবে না।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৫৩

৫৩। বনরাজী পৌরসভা নির্ধারিত পদ্ধতিতে বন এবং উদ্ভিদের উন্নয়ন সাধন এবং তাহা কাজে লাগানোর জন্য বন পরিকল্পনা প্রণয়ন কার্যক্রম গ্রহণ করিতে এবং উক্ত পরিকল্পনা মোতাবেক ইহার রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৫৪

৫৪। বৃক্ষের ক্ষতিসাধন সংক্রান্ত কার্যাবলী (১) পৌরসভা প্রবিধানের মাধ্যমে বৃক্ষ ও চারা গাছের ধ্বংস সাধনকারী কীট-পতঙ্গ বিনাশের ব্যবস্থা করিতে পারিবে। (২) যদি পৌর এলাকায় কোন জমিতে বা অঙ্গনে ক্ষতিকর গাছপালা বা লতাগুল্ম জন্মে তাহা হইলে পৌরসভা নোটিশ দ্বারা জমি বা অঙ্গনের মালিক ও দখলদারকে উহা পরিষ্কার করিবার জন্য নির্দেশ দিতে পারিবে, এবং যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে উহা করিতে ব্যর্থ হন, তাহা হইলে পৌরসভা নিজেই উহা পরিষ্কার করিতে পারিবে এবং এই বাবদ পৌরসভার যাবতীয় ব্যয় উক্ত মালিক ও দখলদারের নিকট হইতে তাহাদের উপর এই আইনের অধীন আরোপিত কর হিসাব আদায়যোগ্য হইবে। (৩) পৌরসভা প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বিপজ্জনক বৃক্ষ কর্তন করিবার অথবা রাস্তার উপর ঝুলন্ত এবং রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী বা অন্য কোন অসুবিধা সৃষ্টিকারী বৃক্ষের শাখা ছাঁটিয়া দেওয়ার নির্দেশ দিতে পারিবে এবং স্থানীয় কমিউনিটির জন্য অস্বাস্থ্যকর কোন গাছ লাগানো যাইবে না। (৪) পৌরসভা নোটিশ দ্বারা, উহাতে উল্লিখিত কোন এলাকায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন শস্য বা বৃক্ষ উৎপাদন নিষিদ্ধ করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৫৫

৫৫। পুকুর ও নিম্নাঞ্চল পৌরসভা প্রয়োজন মনে করিলে, নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত উপায়ে পুকুর খনন ও পুনঃখনন এবং নিম্নাঞ্চলসমূহ পুনরম্নদ্ধারের ব্যবস্থা করিতে পারিবে এবং নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক আবশ্যিক বিবেচিত হইলে তাহা অবশ্যই গ্রহণ করিবে। শিক্ষা এবং সংস্কৃতি

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৫৬

৫৬। শিক্ষা (১) পৌরসভা নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ করিবে এবং নির্ধারিত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদনক্রমে পৌর এলাকায় শিক্ষার উন্নতির জন্য প্রয়োজনীয় যে কোন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করিতে পারিবে। (২) পৌরসভা কর্তৃক ইতিপূর্বে স্থাপিত বিদ্যালয় রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য সরকার কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী কার্যকরভাবে পরিচালনার জন্য দায়ী থাকিবে। (৩) পৌরসভার সীমানার মধ্যে অবস্থিত কোন জায়গায় নূতন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভব হইলে, পৌরসভা সরকারি-বেসরকারী উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করিবে। (৪) পৌরসভা পৌর এলাকায় অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে বাজেট বরাদ্দ সাপেক্ষে, অর্থ সাহায্য প্রদান করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৫৭

৫৭। বাধ্যতামূলক শিক্ষা আপাততঃ বলবৎ অন্য কোন আইন সাপেক্ষে, পৌর এলাকাতে বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তনের জন্য দায়ী থাকিবে এবং পৌর এলাকার স্কুলে যাওয়ার বয়সী সকল ছেলেমেয়ে যাহাতে স্কুলে লেখাপড়া করে তাহা নিশ্চিত করিবার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৫৮

৫৮। শিক্ষা সম্পর্কিত সাধারণ বিধানাবলী পৌরসভা  (ক) যোগ্যতাসম্পন্ন এবং মেধাবী ছাত্রদিগকে বৃত্তি প্রদান করিতে পারিবে; (খ) শিক্ষকদের প্রশিক্ষণদানের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; (গ) প্রাপ্ত বয়স্কদের শিক্ষার উন্নয়নের ব্যবস্থা করিতে পারিবে; (ঘ) বিদ্যালয়ের পুস্তকাদি ও স্টেশনারী দ্রব্যাদির বিক্রয় কেন্দ্র স্থাপন করিতে পারিবে; (ঙ) নির্ধারিত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে শিক্ষা সমিতির উন্নয়নের জন্য সহায়তাদান করিতে পারিবে; (চ) শিক্ষার উন্নয়নে সহায়ক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।

পৌরসভা 

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৬০

৬০। পাঠাগারসমূহ

পৌরসভা বাজেটে সংকুলান সাপেক্ষে, সর্বসাধারণের ব্যবহারের জন্য সাধারণ পাঠাগার ও ভ্রাম্যমান পাঠাগার এর ব্যবস্থা করিতে পারিবে। সমাজকল্যাণ

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৬১

৬১। সমাজকল্যাণ

পৌরসভা 

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৬২

৬২। উন্নয়ন পরিকল্পনা (১) পৌরসভা নির্দিষ্ট মেয়াদের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে। (২) অনুরূপ পরিকল্পনা সরকারের অনুমোদন সাপেক্ষে করিতে হইবে এবং উহাতে অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়াদির বিধান থাকিবে, যথা ঃ  (ক) পরিবেশ দূষণ রোধ; (খ) পৌরসভার কোন বিশেষ কার্যাবলীর উন্নয়ন; (গ) পরিকল্পনার জন্য অর্থ সংগ্রহ এবং বাস্তবায়ন ও তত্ত্বাবধান; (ঘ) কোন এজেন্সী কর্তৃক পরিকল্পনা সম্পাদিত ও বাস্তবায়িত হইবে উহা নির্ধারণ; (ঙ) এইরূপ প্রয়োজনীয় অন্যান্য বিষয়াবলী; (চ) সরকার পৌরসভা বা ইহার কোন খাত হইতে প্রাপ্ত আয়ের সম্পূর্ণ বা অংশবিশেষ কোন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যয় করিবার নির্দেশ দিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৬৩

৬৩। সমাজ উন্নয়ন পরিকল্পনা পৌরসভা প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সমাজ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়ন করিতে পারিবে।

দ্বিতীয় তফসিল, ক্রমিক ৬৪

৬৪। বাণিজ্যিক প্রকল্প পৌরসভা প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং সরকারের পূর্ব অনুমোদনক্রমে বাণিজ্য বিনিয়োগ করিতে পারিবে।

End of দ্বিতীয় তফসিল to দ্বিতীয় তফসিল, ক্রমিক ৬৪.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯