Skip to content

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

চতুর্থ তফসিল(ধারা ১০৮ দ্রষ্টব্য)

বলবৎ

চতুর্থ তফসিল

চতুর্থ তফসিল (ধারা ১০৮ দ্রষ্টব্য) আইনের অধীনে অপরাধসমূহ

চতুর্থ তফসিল, ক্রমিক ১

১। | পৌরসভা কর্তৃক আইনানুগভাবে ধার্যকৃত কর বা অন্য কোন আরোপিত কর প্রদান এড়াইবার জন্য ওজর।

চতুর্থ তফসিল, ক্রমিক ২

২। | এই আইনের বিধান অথবা ইহার অধীন প্রণীত বিধি অথবা উপ-আইনের ক্ষমতা বলে পৌরসভা যে সকল বিষয়ে তথ্য চাইতে পারে তাহা পৌরসভার চাহিদা অনুযায়ী সরবরাহ করিতে ব্যর্থ হওয়া অথবা ভুল তথ্য সরবরাহ করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৩

৩। | এই আইনের কোন বিধান অথবা ইহার অধীন প্রণীত বিধি অথবা উপ-আইন অনুসারে যে কাজের জন্য লাইসেন্স অথবা অনুমতি প্রয়োজন সেই কাজ বিনা অনুমতিতে সম্পাদন করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৪

৪। | এই আইনের অধীন প্রয়োজনীয় অনুমোদন ব্যতীত, ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণ।

চতুর্থ তফসিল, ক্রমিক ৫

৫। | এই আইনের অধীন প্রয়োজনীয় অনুমোদন ব্যতীত, কোন ভূমি অথবা স্থানের উন্নয়ন।

চতুর্থ তফসিল, ক্রমিক ৬

৬। | পৌরসভার অনুমোদন ব্যতীত, লে-আউট দেওয়া, লে-আউট প্রস্তুত অথবা শুরম্ন করা অথবা সড়ক তৈয়ার করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৭

৭। | পৌরসভার অনুমোদন ব্যতীত জনপথ, রাজপথ অথবা সরকারি জায়গা অন্যায়ভাবে দখল করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৮

৮। | পৌরসভার অনুমোদন ব্যতীত কোন সড়কের উপর পিকেটিং করা, জীবজন্তু রাখা অথবা খোয়াড় অথবা কোন রাস্তাকে জীব-জন্তু অথবা যানবাহনের বিরাম স্থান অথবা ক্যাম্প স্থাপনের স্থান হিসাবে ব্যবহার করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৯

৯। | পৌর এলাকায় জীব-জন্তুকে ইতঃস্তত ঘুরিয়া বেড়াইতে দেওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ১০

১০। | পৌরসভার বিনা অনুমতিতে ইচ্ছাকৃতভাবে অথবা অবহেলিতভাবে ময়লা ধোয়ার চৌবাচ্চার ভূ-নিম্নস্থ নর্দমার অথবা মলকুন্ডের সকল বস্তু অথবা অন্য কোন আপত্তিকর পদার্থ কোন রাস্তা অথবা জনসাধারণের জায়গায় অথবা কোন সেচ খালে অথবা এতদুদ্দেশ্যে ব্যবহৃত নয় এমন কোন ভূ-নিম্নস্থ নর্দমা অথবা ড্রেনে প্রবাহিত অথবা নিষ্কাশিত হইতে দেওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ১১

১১। | পৌরসভার অনুমোদন ব্যতীত কোন জনপথে নর্দমার লে-আউট দেওয়া অথবা পরিবর্তন করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ১২

১২। | পৌরসভার বিনা অনুমতিতে গৃহের নর্দমা জনসাধারণের সড়কে সংযোগ দেওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ১৩

১৩। | কোন সড়ক অথবা পৌরসভা কর্তৃক এতদুদ্দেশ্যে ব্যবস্থিত অথবা নির্ধারিত নহে এমন কোন স্থানে আবর্জনা ফেলা অথবা রাখা।

চতুর্থ তফসিল, ক্রমিক ১৪

১৪। | পৌরসভার অনুমোদন ব্যতীত কোন বিপজ্জনক অথবা ক্ষতিকর ব্যবসা পরিচালনা করা অথবা কোন ক্ষতিকর অথবা বিপজ্জনক দ্রব্য জমা করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ১৫

১৫। | খাবার পানি দূষিত বা ব্যবহারের অযোগ্য হয় এমন কাজ করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ১৬

১৬। | জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক সন্দেহে পৌরসভা কর্তৃক কোন উৎস হইতে পানি পান করিবার জন্য নিষিদ্ধ করা সত্ত্বেও তাহা ব্যবহার।

চতুর্থ তফসিল, ক্রমিক ১৭

১৭। | জনসাধারণের পানীয় জলের কূপ অথবা অন্যান্য উৎসে অথবা সন্নিকটে গবাদিপশু অথবা জীবজন্তুকে পানি পান করানো অথবা গোসল করানো অথবা ধৌত করানো।

চতুর্থ তফসিল, ক্রমিক ১৮

১৮। | আবাসিক এলাকা হইতে পৌরসভা কর্তৃক নির্ধারিত দূরত্বের মধ্যে কোন পুকুর অথবা অন্য কোন ডোবায় অথবা ইহার সন্নিকটে শন, পাট অথবা অন্য কোন গাছ-পালা নিমজ্জিত করিয়া রাখা।

চতুর্থ তফসিল, ক্রমিক ১৯

১৯। | পৌরসভা কর্তৃক আবাসিক এলাকা হইতে নির্ধারিত দূরত্বের মধ্যে চামড়া রং অথবা পাকা করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ২০

২০। | পানি সরবরাহের জন্য পৌরসভার ব্যবস্থিত অথবা নিয়ন্ত্রিত কূপ, জলাধার, মেইন-লাইন, পাইপ অথবা অন্যান্য যন্ত্রপাতি ইচ্ছাকৃতভাবে অথবা অবহেলাভরে ক্ষতিগ্রস্ত করা অথবা ক্ষতিগ্রস্ত হইতে দেওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ২১

২১। | পৌরসভার বিনা অনুমতিতে কোন মেইন লাইন অথবা পাইপ হইতে, পানি টানিয়া নেওয়া, ভিন্ন দিকে প্রবাহিত করা অথবা লইয়া যাওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ২২

২২। | পানি সরবরাহের মেইন পাইপ, মিটার অথবা অন্য কোন সরঞ্জাম অথবা যন্ত্রপাতিতে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ২৩

২৩। | পৌরসভা কর্তৃক আবাসিক এলাকা হইতে নির্ধারিত দূরত্বের মধ্যে মাটি, পাথর অথবা অন্য কোন কিছু খনন করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ২৪

২৪। | পৌরসভা কর্তৃক আবাসিক এলাকা হইতে নির্ধারিত দূরত্বের মধ্যে ইটভাটা, চুনভাটা, কাঠ-কয়লা ভাটা অথবা মৃৎশিল্প স্থাপন।

চতুর্থ তফসিল, ক্রমিক ২৫

২৫। | পৌরসভার অনুমতি ব্যতীত, জীবজন্তুর দেহাবশেষ ফেলা।

চতুর্থ তফসিল, ক্রমিক ২৬

২৬। | পৌরসভার নির্দেশে কোন শৌচাগার, প্রস্রাবখানা, নর্দমা, মলকুন্ড অথবা ময়লা, নোংরা পানি, অথবা বর্জ্য পদার্থ রাখিবার পাত্র সরবরাহ, বন্ধ, অপসারণ, পরিবর্তন, মেরামত, পরিষ্কার, জীবাণুমুক্তকরণ অথবা যথাযথ রাখিতে ব্যর্থ হওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ২৭

২৭। | পৌরসভা কর্তৃক ঘোষিত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথবা পরিবেশের প্রতি ক্ষতিকারক ঘন গাছপালা অথবা ঝোপ, কোন জমির মালিক অথবা দখলদার কর্তৃক পরিষ্কার অথবা অপসারণ করিতে ব্যর্থ হওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ২৮

২৮। | জনপথ সংলগ্ন কোন জমিতে জন্মানো ঝোপ-ঝাড় অথবা ইহাতে জন্মানো গাছের ডালপালা জনপথের উপর ঝুলিয়া থাকা অথবা বাধা সৃষ্টি করা অথবা কোন বিপদ সৃষ্টি করা অথবা তাহা ঝুলিয়া পড়িলে কূপ, পুকুর অথবা পানির অন্যান্য উৎস যাহা হইতে জনসাধারণের ব্যবহারের জন্য পানি পাওয়া যায় তাহা দূষিত করিবার সম্ভাবনা অথবা এই আইনের অধীনে কোন না কোন ভাবে স্বাস্থ্যের জন্য প্রতিকূল অথবা ক্ষতিকর বলিয়া ঘোষিত সত্ত্বেও জমির মালিক অথবা দখলদার কর্তৃক তাহা কাটিয়া অথবা ছাটিয়া ফেলিতে ব্যর্থ হইলে।

চতুর্থ তফসিল, ক্রমিক ২৯

২৯। | পৌরসভা কর্তৃক জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথবা পরিবেশের জন্য প্রতিকূল বলিয়া ঘোষিত শস্যের চাষাবাদ, সারের প্রয়োগ অথবা ক্ষতিকর পন্থায় জমিতে সেচ প্রদান।

চতুর্থ তফসিল, ক্রমিক ৩০

৩০। | পৌরসভা কর্তৃক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথবা পরিবেশের জন্য প্রতিকূল বলিয়া ঘোষিত কোন ব্যক্তি মালিকানাধীন কূপ, পুকুর অথবা অন্য কোন পানি সরবরাহের উৎস কোন সংশ্লিষ্ট জমির অথবা ইমারতের মালিক অথবা দখলদারকর্তৃক পরিষ্কার, মেরামত, আচ্ছাদন, ভরাট অথবা নিষ্কাশন করিতে ব্যর্থ হওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ৩১

৩১। | পৌরসভা কর্তৃক নির্দেশিত হওয়া সত্ত্বেও কোন ইমারত অথবা জমির মালিক অথবা দখলদার কর্তৃক ইমারত অথবা জমিতে পানি ও নোংরা পদার্থ সংগ্রহ অথবা তাহা হইতে বহনের ব্যবস্থা ও উপযুক্ত সরম্ন পাত্র বিশেষ অথবা পাইপ যথোপযুক্ত রাখিতে ব্যর্থ হওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ৩২

৩২। | চিকিৎসা পেশায় নিয়োজিত থাকাকালীন কোন সংক্রামক রোগের অস্তিত্ব জ্ঞাত হওয়া সত্ত্বেও উক্ত সংক্রামক রোগ সম্পর্কে পৌরসভাকে প্রতিবেদন প্রদানে চিকিৎসকের ব্যর্থতা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৩৩

৩৩। | কোন ইমারতে কোন সংক্রামক রোগের অস্তিত্ব সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও যে কোন ব্যক্তি কর্তৃক পৌরসভাকে অবহিত করিতে ব্যর্থ হওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ৩৪

৩৪। | সংক্রামক রোগ জীবাণু দ্বারা আক্রান্ত কোন ইমারতকে মালিক কর্তৃক রোগ জীবাণু মুক্ত করিতে ব্যর্থতা অথবা রোগ-জীবাণু মুক্ত না করিয়া ভাড়া প্রদান করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৩৫

৩৫। | সংক্রামক রোগাক্রান্ত ব্যক্তি কর্তৃক খাদ্য অথবা পানীয় দ্রব্য বিক্রয়।

চতুর্থ তফসিল, ক্রমিক ৩৬

৩৬। | সংক্রমিত কোন যানবাহনে মালিক অথবা চালক কর্তৃক যানবাহন রোগ জীবাণু সংক্রমণ মুক্ত করিতে ব্যর্থতা অথবা সংক্রমিত যানবাহনে যাত্রী বহন করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৩৭

৩৭। | দুগ্ধজাত দ্রব্য ও খাদ্যের উদ্দেশ্যে পালিত পশুকে ক্ষতিকারক বস্তু, ময়লা অথবা আবর্জনা খাওয়ানো অথবা খাবার সুযোগ দেওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ৩৮

৩৮। | নির্ধারিত স্থান ব্যতীত, অন্য কোন স্থানে মাংস বিক্রয়ের উদ্দেশ্যে পশু জবাই করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৩৯

৩৯। | ক্রেতার চাহিদা অনুসারে প্রকৃত বস্তু ও গুণে যাহা সঠিক নয় এমন খাদ্য অথবা পানীয় ক্রেতা বশীভূত করিয়া বিক্রয় করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৪০

৪০। | পৌরসভার অনুমতি ব্যতীত, সাধারণের ব্যবহার্য অথবা নিবন্ধিত গোরস্থান অথবা শ্মশান-ঘাট নয় এমন কোন স্থানে মৃতদেহ দাফন অথবা দাহ করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৪১

৪১। | যথাযথ অনুমতি ছাড়া পৌরসভার দিক নির্দেশক-পোস্ট, বাতি-পোস্ট অথবা বাতি নড়াচড়া অথবা বিকৃত করা, পৌরসভার কোন বাতি নিভাইয়া ফেলা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৪২

৪২। | পৌরসভা কর্তৃক নির্ধারিত স্থান ব্যতীত, অন্য কোন ইমারতের উপর অথবা অন্য কোন স্থানে বিল, নোটিশ, প্ল্যাকার্ড অথবা অন্য কোন পত্র অথবা বিজ্ঞাপনের বিষয়াদি এতদুদ্দেশ্যে আটিয়া দেওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ৪৩

৪৩। | কোন অশ্লীল বিজ্ঞাপন প্রদর্শন।

চতুর্থ তফসিল, ক্রমিক ৪৪

৪৪। | পৌরসভা কর্তৃক বিপজ্জনক বলিয়া ঘোষিত পদ্ধতিতে কাঠের গুড়ি, কাঠ, শুকনা ঘাস, খড় অথবা অন্য কোন দাহ্য বস্তু স্তূপিকৃত করা অথবা সংগ্রহ করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৪৫

৪৫। | যথাযথ বাতি সংযোজন না করিয়া সূর্যাস্তের আধাঘন্টা পর হইতে সূর্যোদয়ের আধাঘন্টা পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে কোন যানবাহন যথাযথ বাতির ব্যবস্থা না করিয়া চালানো।

চতুর্থ তফসিল, ক্রমিক ৪৬

৪৬। | যানবাহন চালানোর সময় যুক্তিসংগত কারণ ব্যতীত, বাম পার্শ্বে না থাকা অথবা একই দিকগামী অন্য যানবাহন অতিক্রমকালে ডানপার্শ্বে দিকে থাকা অথবা রাস্তায় চলাচল সংক্রান্ত অন্যান্য বিধিনিষেধ না থাকা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৪৭

৪৭। | পৌরসভা কর্তৃক জারিকৃত কোন সাধারণ অথবা বিশেষ নিষেধাজ্ঞা লংঘন করিয়া বাদ্যযন্ত্র অথবা রেডিও বাজানো, ঢাক অথবা টমটম পিটানো, হর্ণ অথবা শিংগা ফুঁকানো, কাঁসা অথবা অন্যান্য যন্ত্র অথবা বাসন-পত্র পিটানো।

চতুর্থ তফসিল, ক্রমিক ৪৮

৪৮। | আগ্নেয়াস্ত্র, আতসবাজি পোড়ানো, পটকা, অগ্নি-বেলুন অথবা বিষ্ফোরক এমনভাবে ছোঁড়া অথবা এইগুলির কোন খোলস এমনভাবে রাখা যাহাতে পথচারী অথবা পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী অথবা কর্মরত লোকজনের অথবা কোন সম্পত্তির ক্ষতির ঝুঁকি, বিপদ হইতে পারে অথবা হইবার সম্ভাবনা থাকে।

চতুর্থ তফসিল, ক্রমিক ৪৯

৪৯। | পথচারী অথবা পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী অথবা কর্মরত লোকজনের বিপদ হয় অথবা বিপদ হইতে পারে এমনভাবে গাছ কাটা অথবা ইমারত নির্মাণ বা খনন কাজ পরিচালনা করা অথবা বিষ্ফোরণ ঘটানো।

চতুর্থ তফসিল, ক্রমিক ৫০

৫০। | হিংস্র কুকুর অথবা অন্যান্য ভয়ংকর জন্তুকে আলগা ছাড়িয়া অথবা লেলাইয়া দেওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ৫১

৫১। | পৌরসভা কর্তৃক বিপজ্জনক বলিয়া ঘোষিত কোন ইমারত ভাঙ্গিয়া ফেলিতে অথবা অন্যভাবে নিরাপদ করিতে ব্যর্থ হওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ৫২

৫২। | পৌরসভা কর্তৃক লোকজন বসবাসের অনুপযোগী বলিয়া ঘোষিত ইমারত লোকজন বসবাসের জন্য ব্যবহার করা অথবা ব্যবহার করিতে দেওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ৫৩

৫৩। | পৌরসভার নির্দেশের পরেও কোন ইমারতের চুনকাম অথবা মেরামত করিতে ব্যর্থ হওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ৫৪

৫৪। | পৌরসভা কর্তৃক নির্দেশের পরেও কোন ইমারতের মালিক অথবা দখলদার কর্তৃক বাড়ির ময়লা নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা করিতে ব্যর্থ হওয়া।

চতুর্থ তফসিল, ক্রমিক ৫৫

৫৫। | এই আইন কর্তৃক অথবা ইহার অধীন প্রদত্ত ক্ষমতা প্রয়োগে পৌরসভার কর্মকর্তা অথবা কর্মচারী অথবা পৌরসভা কর্তৃক কর্তৃত্বপ্রাপ্ত কোন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান।

চতুর্থ তফসিল, ক্রমিক ৫৬

৫৬। | ভিক্ষার জন্য বিরক্তিকর কাকুতি মিনতি অথবা বদান্যতা, উদ্দীপনের উদ্দেশ্যে শরীরের কোন বিকলতা অথবা কোন রোগ অথবা কোন ক্ষতিজনক ঘা অথবা ক্ষত উন্মুক্তকরণ অথবা প্রদর্শন।

চতুর্থ তফসিল, ক্রমিক ৫৭

৫৭। | পৌরসভা কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এলাকায় পতিতালয় স্থাপন অথবা পতিতাবৃত্তি পরিচালনা করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৫৮

৫৮। | পৌরসভার পৌর কাউন্সিলর অথবা কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক জ্ঞাতসারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজে অথবা

অংশীদার কর্তৃক পৌরসভার সহিত পৌরসভা কর্তৃক অথবা পৌরসভার পক্ষে কোন চুক্তিতে অংশগ্রহণ অথবা স্বার্থ অর্জন করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৫৯

[অংশীদার কর্তৃক পৌরসভার সহিত পৌরসভা কর্তৃক অথবা পৌরসভার পক্ষে কোন চুক্তিতে অংশগ্রহণ অথবা স্বার্থ অর্জন করা।] ৫৯। | পৌরসভা কর্তৃক অত্যাবশ্যকীয় কর্মকর্তা অথবা কর্মচারী বলিয়া ঘোষিত কর্মকর্তা অথবা কর্মচারীর কাজে অনুপস্থিতি অথবা কাজে অবহেলা অথবা কাজ করিতে অস্বীকৃতি অথবা ইচ্ছাকৃতভাবে অথবা অদৃশ্যভাবে কাজ সম্পাদন।

চতুর্থ তফসিল, ক্রমিক ৬০

[অংশীদার কর্তৃক পৌরসভার সহিত পৌরসভা কর্তৃক অথবা পৌরসভার পক্ষে কোন চুক্তিতে অংশগ্রহণ অথবা স্বার্থ অর্জন করা।] ৬০। | এই আইনের অধীনে অপরাধ হিসাবে নির্ধারিত কোন কাজ করা।

চতুর্থ তফসিল, ক্রমিক ৬১

[অংশীদার কর্তৃক পৌরসভার সহিত পৌরসভা কর্তৃক অথবা পৌরসভার পক্ষে কোন চুক্তিতে অংশগ্রহণ অথবা স্বার্থ অর্জন করা।] ৬১। এই আইনের বিধানবলী, বিধি বা প্রবিধান বা উপ-আইন অথবা ইহার অধীনে প্রণীত অথবা জারিকৃত কোন আদেশ, নির্দেশ, বিজ্ঞপ্তি অথবা ঘোষণা লঙ্ঘণ করা।

End of চতুর্থ তফসিল to চতুর্থ তফসিল, ক্রমিক ৬১.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯