স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯
পঞ্চম তফসিলপঞ্চম তফসিল
বলবৎ
পঞ্চম তফসিল
পঞ্চম তফসিল (ধারা ১১৩ ও ১১৪ দ্রষ্টব্য) পৌর পুলিশের কার্যাবলী স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ১। পৌর এলাকায় নজরদারী ও টহলদারী; ২। অপরাধ প্রতিরোধ, অপরাধ চিহ্নিতকরণ এবং অপরাধীদেরকে গ্রেপ্তারে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা; ৩। প্রতি পনের দিন পর পর সচিব বা ক্ষেত্রমত, প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পৌরসভার আইন শৃংখলা পরিস্থিতি উপস্থাপন এবং একই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিতকরণ;