স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯
ষষ্ঠ তফসিল(ধারা ১২০ দ্রষ্টব্য)
ষষ্ঠ তফসিল
ষষ্ঠ তফসিল (ধারা ১২০ দ্রষ্টব্য) যে সকল বিষয় সম্পর্কে বিধি প্রণয়ন করা যাইবে
ষষ্ঠ তফসিল, ক্রমিক ১
১। | কোন শহরাঞ্চলকে পৌরসভা ঘোষণা দেওয়ার পদ্ধতি।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ২
২। | পৌরসভাতে কোন এলাকা সংযোজন অথবা তাহা হইতে কোন এলাকা বিয়োজন দ্বারা যে পদ্ধতিতে কোন পৌরসভার সীমানা পরিবর্তন করা যাইবে এবং এইরূপ পরিবর্তনের পরিমাণ।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ৩
৩। | মেয়র এবং কাউন্সিলর নির্বাচন এবং তৎসংক্রান্ত সকল বিষয়াদি।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ৪
৪। | মেয়র ও কাউন্সিলরগণের বিশেষ সুবিধা, কর্তব্য ও দায়িত্বভার (মেয়র ও কাউন্সিলরগণের সম্মানী)।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ৫
৫। | সংরক্ষিত আসনে নির্বাচিত কাউন্সিলরগণের দায়িত্ব, কার্যাবলী ও সুযোগ-সুবিধাদি নির্ধারণ।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ৬
৬। | মেয়র এবং কাউন্সিলরগণের অপসারণের জন্য বিশেষ সভা আহ্বানের পদ্ধতি।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ৭
৭। | পৌরসভার কার্যাবলী কীভাবে এবং কাহার দ্বারা সম্পন্ন হইবে।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ৮
৮। | চুক্তি সম্পাদন, নিবন্ধন এবং কার্যকর করিবার পদ্ধতি; কোন্ কোন্ চুক্তি সরকারের অনুমোদন সাপেক্ষে হইবে; চুক্তি সম্পাদনের ক্ষেত্রে যে সকল নীতিমালা পৌরসভাসমূহকে পালন করিতে হইবে।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ৯
৯। | কর্মসম্পাদন পদ্ধতি; কাজের রেইট সিডিউল; বার্ষিক কর্মপরিকল্পনা এবং অনুমোদন এবং তাহা বলবৎকরণ; কাজ পরিদর্শন এবং পরিদর্শনকারী কর্মকর্তার ক্ষমতা।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ১০
১০। | ঠিকাদারগণের নিবন্ধিকরণ; এইরূপ নিবন্ধনের জন্য আরোপযোগ্য ফিস; ঠিকাদারগণ কর্তৃক প্রদেয় জামানত এবং এইরূপ জামানত বাজেয়াপ্তকরণের শর্তাদি।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ১১
১১। | যেই সকল রেকর্ড রক্ষণাবেক্ষণযোগ্য; কি কি প্রতিবেদন এবং রিটার্ণ প্রস্তুত করিতে হইবে এবং এই সমস্ত প্রতিবেদন কীভাবে প্রকাশিত হইবে; অপ্রয়োজনীয় রেকর্ডপত্রের হেফাজত, রক্ষণাবেক্ষণ এবং ধ্বংসকরণ।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ১২
১২। প্রধান নির্বাহী কর্মকর্তার চাকুরির শর্তাবলী।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৩
১৩। পৌরসভা সার্ভিস গঠন ও নিয়ন্ত্রণ।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৪
১৪। পৌরসভা তহবিলের হেফাজত, বিনিয়োগ, পরিচালনা ও প্রয়োগ নিয়ন্ত্রণ এবং ঋণ পরিশোধের জন্য বিশেষ তহবিল এবং অন্যান্য বিশেষ তহবিল গঠন ও রক্ষণাবেক্ষণ।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৫
১৫। বাজেট ফরম এবং বাজেট প্রণয়ন পদ্ধতি; বাজেট পৌরসভায় উপস্থাপন এবং পৌরসভা কর্তৃক বিবেচনা ও অনুমোদন; পৌরসভার বাজেট অধিবেশন আহ্বান এবং অনুষ্ঠানের পদ্ধতি এবং এই বাজেট সংশোধন পদ্ধতি।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৬
১৬। ফরম এবং হিসাবরক্ষণ পদ্ধতি ও হিসাব সংরক্ষণ, পরিচালনা এবং নিরীক্ষা; মাসিক এবং বার্ষিক হিসাব প্রণয়ন, পরীক্ষা প্রত্যয়ন এবং প্রকাশনা।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৭
১৭। পৌরসভা তহবিল এবং সম্পদের ক্ষতি, অপচয় অথবা অপপ্রয়োগকারী কোন ব্যক্তির দায়-দায়িত্ব নিরূপণ পদ্ধতি।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৮
১৮। সম্পত্তির নিবন্ধিকরণ, যাচাইকরণ এবং মজুদকরণ এবং মানচিত্র ও নকশা রক্ষণাবেক্ষণ।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ১৯
১৯। কর, উপ-কর, রেইট, টোল, ফিস এবং অন্যান্য চার্জসমূহ আরোপ, ধার্য, নিরূপণ, সংগ্রহ, ইজারা, মীমাংসা, পরিচালনা ও নিয়ন্ত্রণ-পদ্ধতি এবং করদাতাদের দায়িত্ব।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ২০
২০। অকট্রয় ফাঁকি রোধ; অকট্রয় আদায়যোগ্য মালামালের তল্লাশী; অকট্রয় অভিযানের ব্যবস্থা; অকট্রয়ের জন্য কার্যকর প্রশাসনিক ব্যবস্থা।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ২১
২১। কর ও অন্যান্য দাবি আদায়ের জন্য বিল এবং নোটিশ প্রদান, এইরূপ বিল ও নোটিশ জারির পদ্ধতি; ক্রোক এবং বিক্রয়ের মাধ্যমে কর ও অন্যান্য দাবি আদায় পদ্ধতি; অনাদায়যোগ্য দাবি অবলোপন পদ্ধতি।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ২২
২২। আপিল গঠন ও নিষ্পত্তি এবং আপিলের উপর আদেশ অবহিতকরণ পদ্ধতি।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ২৩
২৩। পৌরসভা পরিদর্শন পদ্ধতি এবং পরিদর্শনকারী কর্মকর্তার ক্ষমতা।
ষষ্ঠ তফসিল, ক্রমিক ২৪
২৪। এই আইনের যে কোন বিধানের অধীনে বিধি দ্বারা নির্ধারণযোগ্য অথবা নির্দিষ্টকরণযোগ্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়।