Skip to content

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

সপ্তম তফসিল(ধারা ১২১ দ্রষ্টব্য)

বলবৎ

সপ্তম তফসিল

সপ্তম তফসিল (ধারা ১২১ দ্রষ্টব্য) যে সকল বিষয় সম্পর্কে প্রবিধান প্রণয়ন করা যাইবে ১। পৌরসভার কার্য পরিচালনা। ২। ফোরামের নির্দেশ ও বিধান। ৩। পৌরসভার প্রশাসন সংক্রান্ত বিষয়ে মেয়র কর্তৃক প্রক্ষেপণ। ৪। জনগণের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য মূলতবী প্রস্তাব উপস্থাপন। ৫। সভা আহ্বান করা। ৬। সভার কার্যবিবরণী লিপিবদ্ধকরণ। ৭। সিদ্ধান্ত বাস্তবায়ন। ৮। উপ-কমিটি এবং যৌথ কমিটি গঠন। ৯। উপ-কমিটিসমূহে সদস্য কো-অপ্ট করা। ১০। সাধারণ সীলমোহরের হেফাজত ও ব্যবহার। ১১। পৌরসভা কার্যালয়ের দপ্তর এবং শাখা গঠন এবং বিভিন্ন দপ্তর ও শাখার দায়িত্বের সংজ্ঞা নিরূপণ। ১২। পৌরসভা কর্তৃক পৌরসভার মেয়র এবং পৌর কাউন্সিলরগণকে ক্ষমতা অর্পণ। ১৩। পৌরসভার মেয়রের ক্ষমতা পৌরসভার কোন কর্মকর্তাকে অর্পণ। ১৪। এই আইনের যে কোন বিধানের অধীনে প্রবিধানে অন্তর্ভুক্তকরণীয় পদ্ধতিগত অন্য প্রয়োজনীয় সকল বিষয়।

End of সপ্তম তফসিল.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯