স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯
ধারা ১১৯মেয়র, কাউন্সিলর, ইত্যাদি জনসেবক
বলবৎ
ষষ্ঠ ভাগ
প্রথম অধ্যায় বিবিধ
ধারা ১১৯
119. মেয়র, কাউন্সিলর, ইত্যাদি জনসেবক মেয়র, প্রত্যেক কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং সিটি কর্পোরেশনের কার্য সম্পাদনের জন্য যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য ব্যক্তি দণ্ড বিধি (Penal Code, 1860) এর ধারা ২১ এ যে অর্থে জনসেবক (Public servant) অভিব্যক্তিটি ব্যবহৃত হইয়াছে সেই অর্থে জনসেবক (Public servant) বলিয়া গণ্য হইবে।