Skip to content

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯

ধারা ১২০বিধি প্রণয়নের ক্ষমতা

বলবৎষষ্ঠ ভাগপ্রথম অধ্যায় বিবিধ

ষষ্ঠ ভাগ

প্রথম অধ্যায় বিবিধ

ধারা ১২০

120. বিধি প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে- (ক) সরকার দফা (খ) এর বিধান সাপেক্ষে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে; (খ) নির্বাচন কমিশন, মেয়র ও কাউন্সিলরের নির্বাচন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ, নির্বাচন বিরোধ, নির্বাচন সংক্রান্ত অপরাধ, উক্তরূপ অপরাধের দণ্ড, প্রয়োগ এবং এতদ্‌সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া সরকার ষষ্ঠ তফসিলে বর্ণিত বিষয়সমূহের যে কোন অথবা সকল বিষয়ে এবং যে সকল বিষয় প্রাসঙ্গিক ও পরিপূরক সেই সকল বিষয়ে প্রয়োজনীয় বিধান প্রণয়ন করিতে পারিবে।

End of ধারা ১২০.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯