Skip to content

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯

চতুর্থ তফসিল(ধারা ৬৫ হইতে ৭০ দ্রষ্টব্য)

বলবৎ

চতুর্থ তফসিল

চতুর্থ তফসিল (ধারা ৬৫ হইতে ৭০ দ্রষ্টব্য) ইউনিয়ন পরিষদ কর্তৃক আরোপণীয় কর, রেইট, টোল, ফিস এবং অন্যান্য সূত্র হইতে প্রাপ্ত আয় ১। নির্ধারিত পদ্ধতিতে আরোপিত ইমারত/ভূমির বার্ষিক মূল্যের উপর কর অথবা ইউনিয়ন রেইট। ২। পাকা ইমারতের সর্বমোট আয়তনের প্রতি বর্গফুটের উপর নির্ধারিত হারে ইমারত পরিকল্পনা অনুমোদন ফি। ৩। পেশা, ব্যবসা এবং বৃত্তির (কলিং) উপর কর। ৪। সিনেমা, ড্রামা ও নাট্য প্রদর্শনী এবং অন্যান্য আমোদ প্রমোদ এবং চিত্ত বিনোদনের উপর কর। ৫। ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং পারমিটের উপর ফি। ৬। ইউনিয়নের সীমানার মধ্যে নির্ধারিত হাট-বাজার এবং ফেরী ঘাট হইতে ফি (লীজ মানি)। ৭। ইউনিয়নের সীমানার মধ্যে হস্তান্তরিত জলমহাল এর সরকার নির্ধারিত অংশ। ৮। ইউনিয়নের সীমানার মধ্যে অবস্থিত পাথরমহাল, বালুমহালের আয়ের সরকার নির্ধারিত অংশ। ৯। স্থাবর সম্পত্তি হস্তান্তর কর বাবদ আয়ের অংশ। ১০। নিকাহ নিবন্ধন ফি। ১১। ভূমি উন্নয়ন কর সংক্রান্ত আয়ের অংশ। ১২। বিজ্ঞাপনের উপর কর। ১৩। এই আইনের যে কোন বিধানের অধীনে অন্য যে কোন কর।

End of চতুর্থ তফসিল.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯