Skip to content

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯

পঞ্চম তফসিল(ধারা ৮৯ দ্রষ্টব্য)

বলবৎ

পঞ্চম তফসিল

পঞ্চম তফসিল (ধারা ৮৯ দ্রষ্টব্য) ইউনিয়ন পরিষদের অধীনে বিবেচ্য অপরাধসমূহ

পঞ্চম তফসিল, ক্রমিক ১

১। | ইউনিয়ন পরিষদ কর্তৃক আইনানুগভাবে ধার্যকৃত কর ইত্যাদি ফাঁকি দেওয়া।

পঞ্চম তফসিল, ক্রমিক ২

২। | এই আইন, বিধি-প্রবিধানের অধীন যে সব বিষয়ে ইউনিয়ন পরিষদ কোন তথ্য চাইতে পারে সেই সব বিষয়ে চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করিতে ব্যর্থ হইলে বা ভুল তথ্য সরবরাহ করিলে।

পঞ্চম তফসিল, ক্রমিক ৩

৩। | এই আইন, বিধি-প্রবিধানের বিধান অনুযায়ী যে কাজের জন্য লাইসেন্স বা অনুমতি প্রয়োজন সেই কাজ বিনা লাইসেন্স বা বিনা অনুমতিতে সম্পাদন করিলে।

পঞ্চম তফসিল, ক্রমিক ৪

৪। | ইউনিয়ন পরিষদের বিনা অনুমতিতে কোন বিপজ্জনক বা ক্ষতিকর ব্যবসা-বাণিজ্য পরিচালনা অথবা কোন বিপজ্জনক বা ক্ষতিকর দ্রব্য জমা করিলে।

পঞ্চম তফসিল, ক্রমিক ৫

৫। | ইউনিয়ন পরিষদের অনুমতি ব্যতিরেকে সর্বসাধারণের ব্যবহার্য কোন জনপথ বা রাজপথ বা সরকারি জায়গায় অবৈধ অনুপ্রবেশ ঘটাইলে।

পঞ্চম তফসিল, ক্রমিক ৬

৬। | পানীয় জল দূষিত বা ব্যবহারের অনুপযোগী হয় এমন কাজ করিলে।

পঞ্চম তফসিল, ক্রমিক ৭

৭। | জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হওয়া সন্দেহে এই আইনের অধীন কোন উৎস হইতে পানি পান করা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ঐ উৎস হইতে পানি সরবরাহ বা পান করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ৮

৮। | কূয়া বা জনসাধারণের ব্যবহার্য কোন পানীয় জলের উৎসের সন্নিকটে গবাদিপশু বা জীবজন্তুকে পানি পান করানো, পায়খানা প্রস্রাব করানো বা গোসল করানো।

পঞ্চম তফসিল, ক্রমিক ৯

৯। | আবাসিক এলাকা হইতে এই অধ্যাদেশের অধীন নির্ধারিত দূরত্বের মধ্যে অবস্থিত কোন পুকুরে বা ডোবায় অথবা ইহার সন্নিকটে শন, পাট বা অন্য গাছপালা ডুবাইয়া রাখা।

পঞ্চম তফসিল, ক্রমিক ১০

১০। | আবাসিক এলাকা হইতে এই অধ্যাদেশের অধীন নির্ধারিত দূরত্বের মধ্যে চামড়া রং করা বা পাকা করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ১১

১১। | আবাসিক এলাকা হইতে ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্ধারিত দূরত্বের মধ্যে মাটি, পাথর বা অন্য কোন কিছু খনন করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ১২

১২। | আবাসিক এলাকা হইতে ইউনিয়ন পরিষদ কর্তৃক নিষিদ্ধ দূরত্বের মধ্যে ইটের ভাটি, চূণ ভাটি, কাঠ-কয়লা ভাটি বা মৃৎ শিল্প স্থাপন।

পঞ্চম তফসিল, ক্রমিক ১৩

১৩। | আবাসিক এলাকা হইতে ইউনিয়ন পরিষদ কর্তৃক নিষিদ্ধ দূরত্বের মধ্যে মৃত জীবজন্তুর দেহ বিশেষ ফেলা।

পঞ্চম তফসিল, ক্রমিক ১৪

১৪। | এই আইনের দ্বারা নির্দেশিত হওয়া সত্ত্বেও, কোন জমি বা ইমারত হইতে আবর্জনা, জীবজন্তুর বিষ্ঠা, সার অথবা দুর্গন্ধযুক্ত অন্য কোন পদার্থ অপসারণে ব্যর্থতা।

পঞ্চম তফসিল, ক্রমিক ১৫

১৫। এই আইনের দ্বারা নির্দেশিত হওয়া সত্ত্বেও কোন শৌচাগার, প্রস্রাবখানা, নর্দমা, মলকুন্ড, পানি, আবর্জনা অথবা বর্জ্য পদার্থ রাখিবার জন্য অন্যান্য স্থান বা পাত্র আচ্ছাদনে, অপসারণে, মেরামতে, পরিষ্কার করিতে, জীবাণুমুক্ত করিতে অথবা যথাযথভাবে রক্ষণে ব্যর্থতা।

পঞ্চম তফসিল, ক্রমিক ১৬

১৬। এই আইনের অধীন কোন আগাছা, ঝোপঝাড় বা লতাগুল্ম জনস্বাস্থ্যের বা পরিবেশের জন্য প্রতিকূল ঘোষণা হওয়া সত্ত্বেও তাহা অপসারণ বা পরিষ্কার করিতে সংশ্লিষ্ট ভূমির মালিকের বা দখলদারের ব্যর্থতা।

পঞ্চম তফসিল, ক্রমিক ১৭

১৭। জনপথ সংলগ্ন কোন স্থানে জন্মানো কোন আগাছা, লতাগুল্ম বা গাছপালা জনপদের উপর ঝুলিয়া থাকা অথবা জনসাধারণের ব্যবহার্য পানির পুকুর, কূয়া বা অন্য কোন উৎসের উপর ঝুলিয়া থাকা চলাচলের বিঘ্ন সৃষ্টি করা সত্ত্বেও বা পানি দূষিত করা সত্ত্বেও অথবা তাহা এই আইনের অধীনে জনস্বাস্থ্য হানিকর বলিয়া ঘোষিত হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট স্থানের মালিক বা দখলদার কর্তৃক তাহা কাটিয়া ফেলিতে, অপসারণ করিতে বা ছাটিয়া ফেলিতে ব্যর্থ হওয়া।

পঞ্চম তফসিল, ক্রমিক ১৮

১৮। এই আইনের অধীন জনস্বাস্থ্যের জন্য বা পার্শ্ববর্তী এলাকার জন্য ক্ষতিকর বলিয়া ঘোষিত কোন শস্যের চাষ করা, সার বা কীটনাশক প্রয়োগ করা বা ক্ষতিকর বলিয়া ঘোষিত পন্থায় জমিতে সেচের ব্যবস্থা করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ১৯

১৯। এই আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ব্যতিরেকে ইচ্ছাকৃতভাবে অথবা অবহেলাভরে পায়খানার গর্ত বা পায়খানার নালা হইতে মলমূত্র বা অন্য কোন ক্ষতিকর পদার্থ কোন জনপথ বা জনসাধারণের কোন স্থানের উপর প্রবাহিত করিতে বা ছড়াইয়া যাইতে দেওয়া বা এতদুদ্দেশ্যে ব্যবহৃত নয় এই প্রকার কোন নর্দমা, খাল বা পয়ঃপ্রণালীর উপর পতিত হইতে দেওয়া।

পঞ্চম তফসিল, ক্রমিক ২০

২০। এই আইনের অধীন জনস্বাস্থ্যের জন্য বা পার্শ্ববর্তী এলাকার জন্য ক্ষতিকর বলিয়া ঘোষিত কোন কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্য কোন উৎস পরিষ্কার করিতে, মেরামত করিতে, আচ্ছাদন করিতে বা ভরাট করিতে বা তাহা হইতে পানি নিষ্কাশন করিতে ইহার মালিক বা দখলকারের ব্যর্থতা।

পঞ্চম তফসিল, ক্রমিক ২১

২১। এই আইনের বিধান অনুযায়ী নির্দেশিত হইয়া কোন জমি বা দালান হইতে কোন পানি বা আবর্জনা নিষ্কাশনের জন্য যথোপযুক্ত পাইপ বা নর্দমার ব্যবস্থা করিতে জমি বা দালানের মালিক বা দখলদারের ব্যর্থতা।

পঞ্চম তফসিল, ক্রমিক ২২

২২। চিকিৎসক হিসাবে কর্তব্যরত থাকাকালীন সংক্রামক রোগের অস্তিত্ব সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও ইউনিয়ন পরিষদের নিকট তৎসম্পর্কে রিপোর্ট করিতে কোন চিকিৎসকের ব্যর্থতা।

পঞ্চম তফসিল, ক্রমিক ২৩

২৩। কোন দালানে সংক্রামক রোগের অস্তিত্ব সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও তৎসম্পর্কে কোন ব্যক্তির ইউনিয়ন পরিষদকে খবর দেওয়ার ব্যর্থতা ।

পঞ্চম তফসিল, ক্রমিক ২৪

২৪। সংক্রামক রোগজীবাণু দ্বারা আক্রান্ত কোন দালান সংক্রামকমুক্ত করিতে ইহার মালিকের ব্যর্থতা।

পঞ্চম তফসিল, ক্রমিক ২৬

২৬। | রোগজীবাণু দ্বারা আক্রান্ত কোন যানবাহনের মালিক বা চালক কর্তৃক সংক্রমিত গাড়ি সংক্রমণমুক্ত করিতে ব্যর্থ হইলে বা সংক্রমিত গাড়িতে যাত্রী বহন করিলে।

পঞ্চম তফসিল, ক্রমিক ২৭

২৭। | দুগ্ধের বা খাদ্যের জন্য রক্ষিত কোন প্রাণীকে ক্ষতিকর কোন দ্রব্য খাওয়াইলে বা খাবার সুযোগ দিলে।

পঞ্চম তফসিল, ক্রমিক ২৮

২৮। | এতদুদ্দেশ্যে নির্ধারিত স্থান ব্যতিরেকে অন্য কোন স্থানে মাংস বিক্রয়ের উদ্দেশ্যে কোন প্রাণী জবাই করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ২৯

২৯। | ক্রেতার চাহিদা মোতাবেক খাদ্য বা পানীয় সরবরাহ না করিয়া নিম্ন বা ভিন্ন মানের খাদ্য বা পানীয় সরবরাহ করিয়া ক্রেতাকে ঠকানো।

পঞ্চম তফসিল, ক্রমিক ৩০

৩০। | ভিক্ষার জন্য বিরক্তিকর কাকুতি মিনতি করা বা শরীরের কোন বিকৃত বা গলিত অংগ বা নোংরা ক্ষতস্থান প্রদর্শন করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ৩১

৩১। | নিষিদ্ধ ঘোষিত এলাকায় পতিতালয় স্থাপন বা পতিতা বৃত্তি পরিচালনা করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ৩২

৩২। | এই আইনের অধীন নির্দেশিত হওয়া সত্ত্বেও, বাড়ি হইতে ময়লা নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করিতে বাড়ীর মালিক বা দখলদারের ব্যর্থতা।

পঞ্চম তফসিল, ক্রমিক ৩৩

৩৩। | কোন বৃক্ষ বা ইহার শাখা কর্তন, বা অন্য কোন দালান বা ইহার কোন অংশ নির্মাণ বা ভাংচুর এই আইনের অধীনে জনসাধারণের জন্য বিপদজ্জনক বা বিরক্তিকর ঘোষণা করা সত্ত্বেও তাহা কর্তন, নির্মাণ বা ভাংচুর।

পঞ্চম তফসিল, ক্রমিক ৩৪

৩৪। | ইউনিয়ন পরিষদের অনুমোদন ব্যতিরেকে কোন রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন বা স্থাপনের চেষ্টা বা রাস্তা নির্মাণ করিলে।

পঞ্চম তফসিল, ক্রমিক ৩৫

৩৫। | নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোন দালান বা স্থানে নোটিশ, প্লেকার্ড, বিজ্ঞাপন বা অন্য কোন প্রচারপত্র লাগানো।

পঞ্চম তফসিল, ক্রমিক ৩৬

৩৬। | এই আইনের অধীন বিপজ্জনক বলিয়া ঘোষিত পদ্ধতিতে কাঠ, ঘাস, খড় বা অন্য কোন দাহ্য বস্তু স্তুপীকৃত করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ৩৭

৩৭। | এই আইনের অধীন প্রয়োজনীয় অনুমতি ব্যতিরেকে কোন রাস্তার উপরে পিকেটিং করা, জীবজন্তু রাখা, যানবাহন জমা করিয়া রাখা, অথবা কোন রাস্তাকে যানবাহন বা জীবজন্তুকে থামাইবার স্থান হিসাবে অথবা তাঁবু খাটাইবার স্থান হিসাবে ব্যবহার করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ৩৮

৩৮। | গৃহপালিত জীবজন্তুকে যত্রতত্র ঘুরিয়া বেড়াইতে দেওয়া।

পঞ্চম তফসিল, ক্রমিক ৩৯

৩৯। | সূর্যাস্তের আধঘন্টা পর হইতে সূর্যোদয়ের আধঘন্টা পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে কোন যানবাহন যথাযথ বাতির ব্যবস্থা না করিয়া চালানো।

পঞ্চম তফসিল, ক্রমিক ৪০

৪০। যানবাহনের ডান পার্শ্বে না থাকা অথবা রাস্তায় চলাচল সংক্রান্ত অন্যান্য বিধি-নিষেধ না মানা। | যানবাহন চালানোর সময় সংগত কারণ ব্যতীত রাস্তার বাম পার্শ্বে না থাকা অথবা একই দিকগামী অন্য কোন

পঞ্চম তফসিল, ক্রমিক ৪১

৪১। | এই আইনের সাধারণ বা বিশেষ বিধানের ব্যত্যয়ে রেডিও বা বাদ্যযন্ত্র বাজানো, ঢাক-ঢোল পিটানো, ভেঁপু বাজানো, অথবা কাঁশা বা অন্য কোন জিনিষের দ্বারা আওয়াজ সৃষ্টি করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ৪২

৪২। | আগ্নেয়াস্ত্র, পটকা বা আতশবাজি এমনভাবে ছোঁড়া অথবা উহাদের লইয়া এমনভাবে খেলা বা শিকারে রত হওয়া যাহাতে পথচারী বা পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বা কর্মরত লোকজনের বা কোন সম্পত্তির বিপদ বা ক্ষতি হয় বা হইবার সম্ভাবনা থাকে।

পঞ্চম তফসিল, ক্রমিক ৪৩

৪৩। | পথচারীদের বা পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বা কর্মরত লোকজনের বিপদ হয় বা বিপদ হইবার সম্ভাবনা থাকে এমনভাবে গাছ কাটা, দালান-কোঠা নির্মাণ বা খনন কাজ পরিচালনা করা অথবা বিস্ফোরণ ঘটানো।

পঞ্চম তফসিল, ক্রমিক ৪৪

৪৪। | এই আইনের অধীনে প্রয়োজনীয় অনুমতি ব্যতিরেকে স্বীকৃত গোরস্থান বা শ্মশান ছাড়া অন্য কোথাও লাশ দাফন করা, শব দাহ করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ৪৫

৪৫। | হিংস্র কুকুর বা অন্য কোন ভয়ঙ্কর প্রাণীকে নিয়ন্ত্রণবিহীন ভাবে ছাড়িয়া বা লেলাইয়া দিলে।

পঞ্চম তফসিল, ক্রমিক ৪৬

৪৬। | এই আইনের অধীন বিপজ্জনক কোন দালান ভাঙ্গিয়া ফেলিতে বা তাহা মজবুত করিতে ব্যর্থ হইলে।

পঞ্চম তফসিল, ক্রমিক ৪৭

৪৭। | এই আইনের অধীন মানুষের বসবাসের অনুপোযোগী বলিয়া ঘোষিত কোন দালান কোঠা বসবাসের জন্য ব্যবহার করা বা কাউকে ইহাতে বসবাস করিতে দেওয়া।

পঞ্চম তফসিল, ক্রমিক ৪৮

৪৮। | এই আইনের অধীন প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোন দালান নির্মাণ বা পুনঃনির্মাণ করিলে।

পঞ্চম তফসিল, ক্রমিক ৪৯

৪৯। | এই আইনের বিধান মোতাবেক কোন দালানে চুনকাম বা মেরামত করিতে ব্যর্থ হইলে।

পঞ্চম তফসিল, ক্রমিক ৫০

৫০। | এই আইনের অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের কোন কর্মকর্তা বা কর্মচারীকে বা ইউনিয়ন পরিষদের ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করিলে ।

পঞ্চম তফসিল, ক্রমিক ৫১

৫১। | ইউনিয়ন পরিষদের কোন সদস্য বা কোন কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক সজ্ঞানে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, স্বয়ং বা কোন অংশীদার মারফত ইউনিয়ন পরিষদের কোন ঠিকাদারীতে স্বত্ত্ব বা অংশ অর্জন করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ৫২

৫২। | এই আইন দ্বারা অপরাধ বলিয়া ঘোষিত কোন কাজ করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ৫৩

৫৩। | এই আইনের বা কোন বিধি বা তদধীনে প্রদত্ত কোন আদেশ, নির্দেশ বা ঘোষণা বা জারিকৃত কোন বিজ্ঞপ্তির খেলাপ।

পঞ্চম তফসিল, ক্রমিক ৫৪

৫৪। | উপরি-উক্ত অপরাধসমূহ সংঘটনের চেষ্টা বা সহায়তা করা।

পঞ্চম তফসিল, ক্রমিক ২৫

২৫। সংক্রামক ব্যাধি দ্বারা আক্রান্ত ব্যক্তি কর্তৃক খাদ্য বা পানীয় বিক্রয় করা।

End of পঞ্চম তফসিল to পঞ্চম তফসিল, ক্রমিক ২৫.

সূচিপত্র দেখুন: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯