ধারা ৭জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ও [নবায়ন]
বলবৎ
দ্বিতীয় অধ্যায় পরিচয় নিবন্ধন, ইত্যাদি
ধারা ৭
7. জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ও [নবায়ন] (১) এই আইনের অধীন কোন নাগরিককে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হইবে উহা প্রদানের তারিখ হইতে পনের বছর। [(২) জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে বা পরে উহা নবায়নের জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের নিকট আবেদন করিতে হইবে।] (৩) কমিশন উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর নির্ধারিত পদ্ধতিতে ও সময়ে জাতীয় পরিচয়পত্র [নবায়ন] করিবে।