Skip to content

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০

ধারা ৮জাতীয় পরিচয়পত্র সংশোধন

বলবৎদ্বিতীয় অধ্যায় পরিচয় নিবন্ধন, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় পরিচয় নিবন্ধন, ইত্যাদি

ধারা ৮

8. জাতীয় পরিচয়পত্র সংশোধন কোন নাগরিকের অনুকূলে যে তথ্য-উপাত্তের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হইয়াছে- (ক) উক্ত তথ্য-উপাত্তের সংশোধনের প্রয়োজন হইলে নাগরিক কর্তৃক প্রদত্ত আবেদনের ভিত্তিতে, নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে, কমিশন কর্তৃক উহা সংশোধন করা যাইবে; অথবা (খ) উক্ত তথ্যাদি জাতীয় [পরিচয়পত্র বা তথ্য-উপাত্তে] সঠিকভাবে লিপিবদ্ধ না হইলে উক্ত নাগরিক কর্তৃক প্রদত্ত আবেদনের ভিত্তিতে কমিশন কর্তৃক, কোন রকম ফি প্রদান ব্যতিরেকে, উহা সংশোধন করা যাইবে।

  1. 5. “পরিচয়পত্র বা তথ্য-উপাত্তে” শব্দগুলি "পরিচয়পত্রে” শব্দের পরিবর্তে জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪০ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০