বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০
ধারা ২৮পরিবেশ সংক্রান্ত আইন, ইত্যাদির প্রতিপালন
বলবৎ
ধারা ২৮
28. পরিবেশ সংক্রান্ত আইন, ইত্যাদির প্রতিপালন এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ, পার্কে নিয়োগকৃত ডেভেলপার, প্রতিষ্ঠিত শিল্প ইউনিটসমূহ, অন্যান্য আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিবেশ সংক্রান্ত সকল আইনের প্রতিপালনসহ বাংলাদেশ সরকার কর্তৃক অনুস্বাক্ষরকৃত বা অনুমোদিত কনভেনশনসমূহের অধীন পালনীয় অঙ্গীকারসমূহ পালন করিতে বাধ্য থাকিবে।