Skip to content

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০

ধারা ২৯তহবিল

বলবৎ

ধারা ২৯

29. তহবিল কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে যাহাতে পার্ক সংশ্লিষ্ট নিম্নবর্ণিত উৎসসমূহ হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত অর্থ উত্তোলন ও ব্যয় করা যাইবে, যথা[:-] (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের অনুমোদন সাপেক্ষে অন্য কোন উৎস হইতে গৃহীত ঋণ; (গ) পার্কের প্লট বরাদ্দ বা ইজারা হইতে প্রাপ্ত অর্থ; (ঘ) পার্কের ভবন বা ভবনের স্পেস ভাড়া হইতে প্রাপ্ত অর্থ; (ঙ) সেবা প্রদানের জন্য প্রদেয় ফি ও সার্ভিস চার্জ হইতে প্রাপ্ত অর্থ; এবং (চ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ।

  1. 12. “:-” চিহ্নটি “ঃ-” চিহ্নটির পরিবর্তে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০১৪ (২০১৪ সনের ০৯ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২৯.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০