Skip to content

চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০

ধারা ২৪তহবিল

বলবৎপঞ্চম অধ্যায় তহবিল, ঋণ গ্রহণ, বাজেট, হিসাবরক্ষণ, ইত্যাদি

পঞ্চম অধ্যায় তহবিল, ঋণ গ্রহণ, বাজেট, হিসাবরক্ষণ, ইত্যাদি

ধারা ২৪

24. তহবিল (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) ইনস্টিটিউটের বিভিন্ন খাত হইতে প্রাপ্ত অর্থ; (গ) ইনস্টিটিউট কর্তৃক গৃহীত ঋণ; (ঘ) স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) সরকারের পূর্বানুমোদক্রমে, কোন বিদেশী সরকার, সংস্থা বা কোন আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (চ) সদস্যগণের নিকট হইতে প্রাপ্ত সদস্য ফি এবং শিক্ষা ও প্রশিক্ষণ বাবদ প্রাপ্ত অর্থ; (ছ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত আয়। (২) তহবিল, কাউন্সিলের অনুমোদক্রমে, এক বা একাধিক তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, উক্ত তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবেঃ তবে শর্ত থাকে যে, প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত কাউন্সিল কতৃর্ক গৃহীত সিদ্ধান্ত অনুসারে তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবে। (৩) তহবিল হইতে, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ইনস্টিটিউটের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে।

End of ধারা ২৪. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০