Skip to content

চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০

ধারা ২৫হিসাবক্ষণ ও নিরীক্ষা

বলবৎপঞ্চম অধ্যায় তহবিল, ঋণ গ্রহণ, বাজেট, হিসাবরক্ষণ, ইত্যাদি

পঞ্চম অধ্যায় তহবিল, ঋণ গ্রহণ, বাজেট, হিসাবরক্ষণ, ইত্যাদি

ধারা ২৫

25. হিসাবক্ষণ ও নিরীক্ষা (১) ইনস্টিটিউট তহবিলের সঠিক ও যথাযথ হিসাব সংরক্ষণ করিবে এবং আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত পদ্ধতিতে চার্টার্ড একাউন্টেন্টস ফার্ম দ্বারা নিরীক্ষা করাইবে। (২) উপ-ধারা (১) এর অধীন নিয়োগকৃত চার্টার্ড একাউন্টেন্টস ফার্ম ইনস্টিটিউটের হিসাব সংক্রান্ত যাবতীয় বই ও অন্যান্য দলিল পরীক্ষা-নিরীক্ষা করিতে পারিবে এবং প্রয়োজনবোধে কাউন্সিলের যে কোন সদস্য এবং ইনস্টিটিউটের যে কোন কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবে। (৩) হিসাব নিরীক্ষার পর চার্টার্ড একাউন্টেন্ট্স ফার্ম ইনস্টিটিউটের নিকট নিরীক্ষা প্রতিবেদন পেশ করিবে এবং নিরীক্ষা প্রতিবেদন প্রাপ্তির পর ইনস্টিটিউট উহা প্রকাশ করিবে এবং উহার একটি কপি সরকার ও কাউন্সিলের প্রত্যেক সদস্যের নিকট প্রেরণ করিবে।

End of ধারা ২৫. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০