Skip to content

বাংলাদেশ পর্যটন বোর্ড আইন, ২০১০

ধারা ৭বোর্ডের কার্যাবলী

বলবৎ

ধারা ৭

7. বোর্ডের কার্যাবলী বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ- (১) এই আইনের লক্ষ্যে ও উদ্দেশ্য অর্জনের জন্য নীতিমালা প্রণয়ন, সুপারিশ প্রদান ও বিদ্যমান পর্যটন সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে সহায়তা; (২) পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের পরামর্শ বা দিকনির্দেশনা প্রদান; (৩) পর্যটন-আকর্ষণ চিহ্নিতকরণ, সংরক্ষন, উন্নয়ন, বিকাশ ও গণসচেতনতা তৈরী; (৪) দায়িত্বশীল পর্যটন (responsible tourism) বাস্তবায়ন করার লক্ষ্যে সরকার, ব্যক্তিখাত, স্থানীয় জনগোষ্ঠী, স্থানীয় প্রশাসন, এনজিও, নারী সংগঠন ও মিডিয়ার অংশগ্রহণের ব্যবস্থাকরণ; (৫) বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের সাথে দেশীয় সরকারি বা বেসরকারি পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপনে সহযোগিতা প্রদান ও কাজে সমন্বয় সাধন; (৬) বাংলাদেশে পর্যটকদের আগমন এবং অবস্থানকে সহজতর ও নিরাপদ করাসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় সাধন; (৭) পর্যটন শিল্প সহায়ক সুবিধাসমূহ সৃষ্টি এবং পর্যটন সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমে সহায়তা প্রদান ও দেশে-বিদেশে বিপণনের বিষয়ে সরকারি ও বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান, সরকারি বিভাগ বা দপ্তরের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা ও সমন্বয় সাধন; (৮) পর্যটন শিল্পের মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা প্রদান; (৯) পর্যটন-আকর্ষণের মান নিয়ন্ত্রণ এবং পর্যটকদের স্বার্থ রক্ষায় মানসম্পদ পর্যটন সেবা প্রদান নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; (১০) প্রতিবন্ধী পর্যটকদের অংশগ্রহণের সুবিধাদি নিশ্চিতকরণ; (১১) পর্যটন শিল্পে নারীর অধিকার ও অংশগ্রহণ সংরক্ষণ; (১২) পর্যটন শিল্পের উন্নয়নের জন্য গবেষণা, আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণপূর্বক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ; (১৩) পর্যটন সম্পৃক্ত রুগ্ন শিল্পকে সহায়তা প্রদানকল্পে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান; (১৪) পর্যটন সম্পর্কিত যাবতীয় মেলার আয়োজন ও প্রচার বা প্রকাশনামূলক কার্যক্রম গ্রহণে দিকনির্দেশনা প্রদান; (১৫) পর্যটন সংক্রান্ত ডাটাবেস তৈরী করা; (১৬) সরকার কর্তৃক সময় সময় অন্য যেইরূপ দায়িত্ব অর্পণ করা হইবে সেইরূপ দায়িত্ব পালন।

End of ধারা ৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পর্যটন বোর্ড আইন, ২০১০