বাংলাদেশ পর্যটন বোর্ড আইন, ২০১০
ধারা ৮বোর্ডের ক্ষমতা ও দায়িত্ব
ধারা ৮
8. বোর্ডের ক্ষমতা ও দায়িত্ব এই আইনের বিধান সাপেক্ষে, বোর্ডের নিম্নবণিত ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথা :- (১) এই আইনের লক্ষ্যে ও উদ্দেশ্য অর্জনের জন্য প্রণীত নীতিমালা বাস্তবায়ন; (২) সরকারের অনুমোদনক্রমে বোর্ডের কার্যক্রম এবং প্রশাসন কিভাবে পরিচালিত হইবে এবং ইহার অর্থ সংক্রান্ত বিষয়াদি কিভাবে নির্বাহ করা হইবে তৎসম্পর্কে প্রবিধান প্রণয়ন; (৩) পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে ভূমি চিহ্নিতকরণ; (৪) সরকারের পূর্বানুমোদনক্রমে পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে সম্পত্তি অর্জন, অধিকার সংরক্ষণ ও হস্তান্তর; (৫) সরকারের পূর্বানুমোদনক্রমে বোর্ডের প্রাতিষ্ঠানিক কাঠামো নির্ধারণ ; বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের পদ সৃষ্টি এবং তাহাদের চাকুরীর শর্তাবলী নির্ধারণ; (৬) বোর্ডের বার্ষিক বাজেট এবং সম্পূরক বাজেট অনুমোদন; (৭) নিরী্ক্ষা প্রতিবেদন অনুমোদন; (৮) সরকারের পূর্বানুমোদনক্রমে বোর্ডের লক্ষ্যে ও উদ্দেশ্যের সহিত সামঞ্জস্য রক্ষা করিয়া করপোরেট পরিকল্পনা এবং বার্ষিক ও মধ্যবর্তী বিনিয়োগ পরিকল্পনা অনুমোদন; (৯) সরকারের পূর্বানুমোদনক্রমে বোর্ডের নিজস্ব অর্থায়নে বিনিয়োগ এবং তদুদ্দেশ্যে অর্থসংস্থানের অনুমোদন; (১০) সরকারের পূর্বানুমোদনক্রমে দেশি-বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন; (১১) পর্যটক সৃষ্টিকারী দেশসমূহে পর্যটন বিপণনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সহায়তা প্রদান ; এবং (১২) সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব।