Skip to content

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০

ধারা ১১তথ্য, ইত্যাদি সরবরাহের নির্দেশ

বলবৎ

ধারা ১১

11. তথ্য, ইত্যাদি সরবরাহের নির্দেশ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, উপদেষ্টা কমিটি লিখিত আদেশ দ্বারা প্রয়োজনীয় বিবেচনায়, উক্ত আদেশে উল্লিখিত পদ্ধতি ও সময়ে, কোন পাটজাত মোড়ক দ্বারা মোড়কীকরণযোগ্য কোন পণ্য উৎপাদনকারী, গুদামজাতকারী, ব্যবহারকারী বা সরবরাহকারীকে সংশ্লিষ্ট তথ্য বা দলিল সরবরাহের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন কোন তথ্য বা দলিল সরবরাহের নির্দেশ প্রদান করা হইলে সংশ্লিষ্ট উৎপাদনকারী, গুদামজাতকারী, ব্যবহারকারী বা সরবরাহকারীর স্বাক্ষরযুক্ত পত্রযোগে উহা উপদেষ্টা কমিটিকে সরবরাহ করিতে বাধ্য থাকিবেন।

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০