Skip to content

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০

ধারা ১২বাজেয়াপ্তযোগ্য পণ্য ও বাজেয়াপ্তকরণ ইত্যাদি

বলবৎ

ধারা ১২

12. বাজেয়াপ্তযোগ্য পণ্য ও বাজেয়াপ্তকরণ ইত্যাদি (১) এই আইন ও তদধীন প্রণীত বিধি বিধান লংঘন করিয়া যদি কোন পণ্য মোড়কজাত করা হয় তাহা হইলে উহা বাজেয়াপ্তযোগ্য হইবে। (২) যদি কোন পণ্য উপ-ধারা (১) এর অধীন বাজেয়াপ্তযোগ্য হয়, তাহা হইলে কোন ব্যক্তির বিরূদ্ধে অপরাধ প্রমাণিত হউক বা না হউক, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উক্ত পণ্য বাজেয়াপ্ত করিবার উদ্দেশ্যে উহা জব্দ করিতে পারিবেন। (৩) উপ-ধারা (১) এর অধীন বাজেয়াপ্তযোগ্য কোন বস্তু জব্দ করিবার সময় উহার সহিত সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া না গেলে মহা-পরিচালক বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, যিনি পণ্য জব্দকারী কর্মকর্তার উর্ধ্বতন কর্মকর্তা হইবেন, লিখিত আদেশ দ্বারা উহা বাজেয়াপ্ত করিতে পারিবেন। (৪) উপ-ধারা (২) ও (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, উক্তরূপ বাজেয়াপ্তকরণের আদেশ প্রদানের পূর্বে বাজেয়াপ্তকরণের বিরূদ্ধে আপত্তি উত্থাপনের সুযোগ প্রদানের জন্য নির্ধারিত পদ্ধতিতেনোটিশ জারী করিতে হইবে এবং নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে, আপত্তি উত্থাপনকারীকে শুনানীর যুক্তিসংগত সুযোগ প্রদান করিতে হইবে। (৫) কোন ব্যক্তি উপ-ধারা (৩) এর অধীন প্রদত্ত কোন আদেশ দ্বারা সংক্ষূব্ধ হইলে তিনি আদেশ প্রাপ্তির তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে. (ক) মহাপরিচালকের অধঃস্তন কোন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত কোন আদেশের বিরূদ্ধে মহাপরিচালকের নিকট; এবং (খ) মহাপরিচালক কর্তৃক প্রদত্ত আদেশের বিরূদ্ধে সরকারের নিকট আপীল করিতে পারিবেন। (৬) উপ-ধারা (৫) এ উল্লিখিত আপীল কর্তৃপক্ষের রায় চূড়ান্ত হইবে এবং উহার বিরুদ্ধে কোন আদালতে কোন মামলা দায়ের করা যাইবে না।

End of ধারা ১২.

সূচিপত্র দেখুন: পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০