আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০
ধারা ১০[পরিচালক ও অতিরিক্ত পরিচালক]
ধারা ১০
10. [পরিচালক ও অতিরিক্ত পরিচালক] (১) ইনস্টিটিউটের একজন [পরিচালক] এবং সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক [অতিরিক্ত পরিচালক] থাকিবে। (২) [পরিচালক ও অতিরিক্ত পরিচালক] সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। [(৩) পরিচালক পদ শূন্য হইলে, অথবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কারণে পরিচালক দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত পরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, বা পরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, জ্যেষ্ঠ অতিরিক্ত পরিচালক অথবা সরকার কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি পরিচালকরূপে দায়িত্ব পালন করিবেন।] (৪) [পরিচালক] ইনস্টিটিউটের মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন, এবং তিনি- (ক) বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (খ) ইনস্টিটিউটের প্রশাসন পরিচালনা করিবেন; (গ) বোর্ডের নির্দেশ মোতাবেক ইনস্টিটিউটের অন্যান্য কার্য সম্পাদন করিবেন।