আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০
ধারা ১১ইনস্টিটিউটের তহবিল, ইত্যাদি
ধারা ১১
11. ইনস্টিটিউটের তহবিল, ইত্যাদি (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) ইনস্টিটিউটের সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ; (ঘ) ইনস্টিটিউটের নিজস্ব উৎস হইতে আয় বা কোন তফসিলি ব্যাংক হইতে গৃহীত ঋণ; (ঙ) সরকারের অনুমতিক্রমে, কোন বিদেশী সরকার, আত্মর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান হইতে গৃহীত দান, সাহায্য, ঋণ বা মঞ্জুরি; (চ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ, বোর্ডের অনুমোদনক্রমে, যে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা যাইবে এবং বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে তহবিলের অর্থ উত্তোলন করা যাইবে। (৩) তহবিল হইতে ইনস্টিটিউটের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। (৪) তহবিলের অর্থ সরকার কর্তৃক অনুমোদিত কোন খাতে বিনিয়োগ করা যাইবে।