Skip to content

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০

ধারা ২৬পাঠ্যসূচী এবং পরীক্ষাসমূহ সম্পর্কে তথ্য তলব

বলবৎ

ধারা ২৬

26. পাঠ্যসূচী এবং পরীক্ষাসমূহ সম্পর্কে তথ্য তলব (১) কাউন্সিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চর্তুথ বা পঞ্চম তফসিলে উল্লিখিত মেডিকেল বা ডেন্টাল চিকিৎসা-শিক্ষা, ডিপ্লোমা বা প্রশিক্ষণ এর স্বীকৃতি বা ক্ষেত্রমত, নিবন্ধন প্রদানের লক্ষ্যে, সংশ্লিষ্ট মেডিকেল প্রতিষ্ঠান, ডেন্টাল প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট হইতে সংশ্লিষ্ট বিষয়ের পাঠ্যসূচী, পরীক্ষা গ্রহণ পদ্ধতি, প্রশিক্ষণ ও এতদ্সংক্রান্ত বিষয়ে, সময় সময়, প্রয়োজনীয় তথ্যাদি তলব করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি কাউন্সিলকে, সময় সময়, তলবকৃত প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করিতে বাধ্য থাকিবে।

End of ধারা ২৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০