বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০
ধারা ২৭পরিদর্শন
ধারা ২৭
27. পরিদর্শন (১) কাউন্সিল, এই আইনের অধীন স্বীকৃত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা, অথবা ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার জন্য আবেদনকারী মেডিকেল প্রতিষ্ঠান বা ডেন্টাল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট চিকিৎসা-শিক্ষা যোগ্যতা নির্ধারণের উদ্দেশ্যে, বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট মেডিকেল প্রতিষ্ঠান বা ডেন্টাল প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত পাঠ্যসূচী, পরীক্ষা গ্রহণ পদ্ধতি ও প্রক্রিয়া, প্রশিক্ষণ এবং এতদ্সংক্রান্ত অন্যান্য কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করিতে পারিবে। (২) কাউন্সিল, উপ-ধারা (১) এর অধীন পরিদর্শনের নিমিত্ত, উহার বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল পরিদর্শক ও ডেন্টাল পরিদর্শক নিয়োগ করিতে পারিবে, এবং উক্ত পরিদর্শকবৃন্দ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা উহার পরীক্ষা পরিচালনা বা অন্যান্য কার্যক্রম পরিদর্শনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠ্যসূচী, শিক্ষণের মান ও এতদসংক্রান্ত বিষয়ে কার্যনির্বাহী কমিটির নিকট প্রয়োজনীয় প্রতিবেদন প্রদান করিবেন। (৩) উপ-ধারা (২) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর, কার্যনির্বাহী কমিটি উক্ত প্রতিবেদনের এক কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মেডিকেল প্রতিষ্ঠান বা ডেন্টাল প্রতিষ্ঠানের নিকট প্রেরণ করিবে এবং উহার বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের প্রদত্ত মন্তব্যসহ প্রতিবেদনের অনুলিপি সরকারের নিকট পেশ করিবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০