Skip to content

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০

ধারা ৭কব্যক্তি মালিকানাধীন জমির বালু বা মাটি উত্তোলন

বলবৎ

ধারা ৭ক

7ক. ব্যক্তি মালিকানাধীন জমির বালু বা মাটি উত্তোলন কোনো ব্যক্তি মালিকানাধীন জমি হইতে বালু বা মাটি উত্তোলন করা যাইবে না, যদি- (ক) উহা উর্বর কৃষি জমি হয়; (খ) বাণিজ্যিক উদ্দেশ্যে হয়; (গ) কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি বিনষ্ট হয়; (ঘ) পরিবেশ, প্রতিবেশ বা জীববৈচিত্র্যের ক্ষতি সাধিত হয়; বা (ঙ) ড্রেজারের মাধ্যমে বা অন্য কোনো কৌশলী প্রক্রিয়ায় বালু বা মাটি উত্তোলন করা হয়, যাহাতে উক্ত জমিসহ পার্শ্ববর্তী অন্য জমির ক্ষতি, চ্যুতি বা ধসের উদ্ভব হয়: তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি তাহার বসত বাড়ি নির্মাণ বা স্বীয় প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের অনুমতিক্রমে নিজ মালিকানাধীন ভূমি হইতে সীমিত পরিসরে বালু বা মাটি উত্তোলন করিতে পারিবেন।

End of ধারা ৭ক.

সূচিপত্র দেখুন: বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০