বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০
ধারা ৭খউত্তোলিত বালু রক্ষণাবেক্ষণে নিয়ন্ত্রণ আরোপ
বলবৎ
ধারা ৭খ
7খ. উত্তোলিত বালু রক্ষণাবেক্ষণে নিয়ন্ত্রণ আরোপ এই আইনের অন্য কোনো ধারায় যাহা কিছুই থাকুক না কেন,- (ক)ইজারা গ্রহীতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উত্তোলিত বালু বা মাটি কোনোক্রমেই সর্বসাধারণের ব্যবহার্য রাস্তা বা রাস্তা সংলগ্ন স্থান, খেলার মাঠ, পার্ক বা উন্মুক্ত স্থানে স্তুপ আকারে রাখিয়া স্বাভাবিক চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ সৃষ্টি করিতে পারিবেন না; (খ) ইজারা গ্রহীতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উত্তোলিত বালু বা মাটি সংশ্লিষ্ট মালিক বা আইনানুগ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ব্যতীত স্থানীয় জনগণের জায়গা জমিতে বা সরকারের জায়গা জমিতে বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাঠ, আঙ্গিনা বা জায়গা জমিতে স্তূপ আকারে রাখিতে পারিবেন না।]