Skip to content

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

ধারা ১১বাহিনীর কার্যাবলী

বলবৎতৃতীয় অধ্যায় বাহিনীর কার্যাবলী

তৃতীয় অধ্যায় বাহিনীর কার্যাবলী

ধারা ১১

11. বাহিনীর কার্যাবলী (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাহিনীর কার্যাবলী নিম্নরূপ হইবেঃ- (ক) সক্রিয় কর্তব্য হিসাবে সর্বদা সীমান্তের নিরাপত্তা রক্ষা করা; (খ) চোরাচালান, নারী ও শিশু এবং মাদকদ্রব্য পাচার সংক্রান্ত অপরাধসহ অন্যান্য আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ প্রতিরোধ করা; (গ) যুদ্ধকালীন সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকিয়া উক্ত মন্ত্রণালয় কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করা; (ঘ) অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনকে সহায়তা করা; (ঙ) সরকার কর্তৃক অর্পিত অন্য যে কোন দায়িত্ব সম্পাদন করা। (২) সরকার, প্রয়োজনে আদেশ দ্বারা, উপ-ধারা (১) এ বর্ণিত কার্যাবলী সুনির্দিষ্ট করিতে পারিবে।

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০