বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০
ধারা ১২বাহিনীর সদস্যগণের ক্ষমতা
চতুর্থ অধ্যায় বাহিনীর সদস্যগণের ক্ষমতা ও দায়িত্ব
ধারা ১২
12. বাহিনীর সদস্যগণের ক্ষমতা সরকার কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত শর্ত ও সীমা সাপেক্ষে, বাহিনীর এখতিয়ারভুক্ত এলাকায় উহার যে কোন সদস্য বা কোন নির্দিষ্ট শ্রেণীর সদস্য- (ক) Passport Act, 1920 (Act No. XXXIX of 1920); (খ) Registration of Foreigners Act, 1939 (Act No. XVI of 1939); (গ) Foreigners Act, 1946 (Act No. XXXIX of 1946); (ঘ) Foreign Exchange Regulation Act, 1947 (Act No. VII of 1947); (ঙ) Bangladesh Control of Entry Act, 1952 (Act No. LV of 1952); (চ) Customs Act, 1969 (Act No. IV of 1969); (ছ) Emigration Ordinance, 1982 (Ord. No. XXIX of 1982); (জ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (১৯৯০ সনের ২০ নং আইন); এবং (ঝ) উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত অন্য কোন আইন; এর অধীন অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেফতার, উক্ত অপরাধ সম্পর্কিত মালামাল আটক, উক্ত অপরাধ সংঘটিত হইয়াছে বা উহা সংঘটিত হইয়াছে মর্মে বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে এইরূপ কোন স্থানে বা কোন যানবাহনে প্রবেশ, তল্লাশী বা সংশ্লিষ্ট ব্যক্তির দেহ বা মালামাল তল্লাশীর ক্ষেত্রে উক্ত আইনসমূহে উল্লিখিত কোন কর্তৃপক্ষের বা পুলিশ বাহিনীর কোন নির্দিষ্ট স্তরের সদস্য কর্তৃক প্রয়োগযোগ্য কোন নির্দিষ্ট বা সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।